আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে চালিয়ে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ পিস ইয়াবা ও নগদ উদ্ধার করেছে থানা পুলিশ। এ অভিযানে মাদকসহ ৪ জন, মাদক সেবনের অভিযোগে ১ জন, মাদক মামলার তদন্তে প্রাপ্ত ২ জন আসামিকে করে। ৩১ অক্টোবর শনিবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে ৩১ অক্টোবর রাতে ও ১ নভেম্বর বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, শনিবার রাতে নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর বাজারের তিন রাস্তার মোড়ে বটগাছের নিচে স্থানীয় লোকজন ১৭ বছর বয়সী লিমন আলী ওরফে বিলাস আটক করে। লিমন আলী ওরফে বিলাশ বলিয়ারপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। খবর পেয়ে এসআই আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করেন। পরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুিিলশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। যেহেতু তার বয়স ১৮ বছরের কম, পুলিশ তাকে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হিসেবে উল্লেখ করেছে।
অপরদিকে, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এসআই মনিরুজ্জামান নগর বোয়ালিয়া গ্রামের ঘোনার মোড় থেকে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণের অভিযোগে মোড়ভাঙ্গা গ্রামের রতনকে (২৪) গ্রেফতার করেন। রতন আলী মোড়ভাঙ্গা গ্রামের মৃত রমজান মাস্টারের ছেলে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে তার ডোপ টেস্ট করলে পেথিডিন ইনজেকশন, গাঁজা ও ইয়াবা সেবনের তথ্য পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। তাকে সামারি ট্রায়ালে তাৎক্ষনিক বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ছাড়া পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ৩১ অক্টোবর সন্ধ্যায় কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মসজিদপাড়া মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে জগন্নাথপুর গ্রামের সকির উদ্দিনের ছেলে আশিকুর রহমান (২২) ও সরিষাডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে সোহেল রানা ওরফে পলাশকে (২১) গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। অপর অভিযানে রাতে আলমডাঙ্গা পৌরসভার হাজী মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে আসাননগর গ্রামের মিশকাত আলীর ছেলে সোহেল রানাকে (৩২) গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির এক হাজার টাকা উদ্ধার করা হয়।
অপরদিকে এসআই শাহরিয়ার হোসেন রুবেল অভিযান চালিয়ে মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামী গোবিন্দপুর গ্রামের মাঠপাড়ার মুত শাহাজান আলীর ছেলে সোহেল মোল্লাকে(৩৫) গ্রেফতার করে। তাকে প্রাগপুর গ্রামের হেবার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। সে আলমডাঙ্গা থানার একটি মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
অন্যদিকে, এসআই নাজমুল করিম আলমডাঙ্গা পৌরসভার পশুহাট এলাকা থেকে রাধিকাগঞ্জ গ্রামের বারেক আলীর ছেলে সোহেল রানাকে (৪১) গ্রেফতার করেন। সে আলমডাঙ্গা থানার একটি মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ২ জনকে মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। ৪ জনকে সামারি ট্রায়ালে তাৎক্ষনিক বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে । বাকী ১ জনকে মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূলে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত
৫৮ মিনিট আগে
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ
১ ঘন্টা আগে
শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত প্রবীণ সাংবাদিক মন্টু ভাইয়ের ৭২তম জন্মদিন
১ ঘন্টা আগে