লগইন
‘ভোট চুরি’র প্রতিবাদে মাঠে নামছে কংগ্রেস ও বিরোধী জোট
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ নভেম্বর, ২০২৬ | ১১:০০ রাত ৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
দিল্লিতে বড় আন্দোলনের প্রস্তুতি | ‘ভোট চুরি’র প্রতিবাদে মাঠে নামছে কংগ্রেস ও বিরোধী জোট

ভারতের ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’ ও অনিয়মের অভিযোগ তুলে নতুন করে বড় ধরনের আন্দোলনের ডাক দিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ও কংগ্রেস। এ দাবিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রতীকী অপসারণ অনুষ্ঠান এবং রাজধানী দিল্লির ঐতিহ্যবাহী রামলীলা ময়দানে মহাসমাবেশের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভোটার তালিকা সংস্কার ও হালনাগাদ প্রক্রিয়ায় বড় ধরনের গড়মিলের অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরেই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে আসছে বিরোধী দলগুলো। সেই ধারাবাহিকতায় চলতি সপ্তাহের শেষভাগে রাজধানীতে পরপর দুটি বড় কর্মসূচি বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হয়েছে।

প্রাথমিকভাবে রামলীলা ময়দানে প্রতীকী অপসারণ শুনানির পরিকল্পনা থাকলেও প্রশাসনিক অনুমতি না পাওয়ায় কর্মসূচিটি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির সরকারি বাসভবনে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে আদালতের আদলে তৈরি বিশেষ মঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে, যার সভাপতিত্ব করবেন লোকসভার সাবেক স্পিকার মীরা কুমার। কর্মসূচির মূল প্রস্তাব পেশ করবেন খাড়গে নিজে। এতে জোটের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছাড়াও ভোটার তালিকা থেকে বাদ পড়া ভুক্তভোগী সাধারণ মানুষ নিজেদের বক্তব্য তুলে ধরবেন। সবশেষে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বক্তব্য ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হবে।

কংগ্রেস নেতৃত্বের দাবি, সংসদে প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের প্রস্তাব গ্রহণ না করায় জনগণের সামনে সরাসরি জবাবদিহিতা তৈরি করতে এ প্রতীকী উদ্যোগ নেওয়া হয়েছে।

অপরদিকে, রামলীলা ময়দানের প্রস্তাবিত বিশাল জনসভায় বিপুল লোকসমাগম নিশ্চিত করতে দিল্লি ও পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে কর্মী-সমর্থকদের আনার প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। দূরদূরান্ত থেকে আসা নেতাকর্মীদের থাকার সুবিধার জন্য হোটেল, লজ এবং কংগ্রেসের সংসদ সদস্যদের সরকারি বাসভবন ব্যবহারের ব্যবস্থা করা হচ্ছে।

এক বার্তায় রাহুল গান্ধী সাধারণ নাগরিক, শিক্ষার্থী ও কৃষক সমাজকে এ সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটি কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দেশের গণতন্ত্র ও সংবিধান সুরক্ষার এক ঐতিহাসিক সংগ্রাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মীর সাব্বিরের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘খুব চেনা গল্প’

২ মিনিট আগে
মীর সাব্বিরের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘খুব চেনা গল্প’

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নতুন সামরিক হামলার ছক, নির্দিষ্ট সীমানা না মানার হুঁশিয়ারি

২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নতুন সামরিক হামলার ছক, নির্দিষ্ট সীমানা না মানার হুঁশিয়ারি

আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত

১৬ মিনিট আগে
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ

২০ মিনিট আগে
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭

২৮ মিনিট আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭

শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত প্রবীণ সাংবাদিক মন্টু ভাইয়ের ৭২তম জন্মদিন

৪৬ মিনিট আগে
শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত প্রবীণ সাংবাদিক মন্টু ভাইয়ের ৭২তম জন্মদিন

৭৪৬ জনের প্রাণহানি ও ৪৬ হাজার আহত, টিআইবির প্রতিবেদন

১ ঘন্টা আগে
৭৪৬ জনের প্রাণহানি ও ৪৬ হাজার আহত, টিআইবির প্রতিবেদন

‘ভোট চুরি’র প্রতিবাদে মাঠে নামছে কংগ্রেস ও বিরোধী জোট

১ ঘন্টা আগে
‘ভোট চুরি’র প্রতিবাদে মাঠে নামছে কংগ্রেস ও বিরোধী জোট

ঢাকায় শুরু হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’

২ ঘন্টা আগে
ঢাকায় শুরু হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’

আফগান নারীশিক্ষা নিয়ে জাকির নায়েকের মন্তব্যে আন্তর্জাতিক বিতর্ক

২ ঘন্টা আগে
আফগান নারীশিক্ষা নিয়ে জাকির নায়েকের মন্তব্যে আন্তর্জাতিক বিতর্ক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।