লগইন
আলমডাঙ্গায়  ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কুষ্টিয়া দৌলতপুরের শনিরুল ইসলাম গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ মে, ২০২৫ | ০৬:০০ বিকাল ২৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কুষ্টিয়া দৌলতপুরের শনিরুল ইসলাম গ্রেফতার

আলমডাঙ্গা হাঁপানিয়া ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কুষ্টিয়া দৌলতপুরের শনিরুল ইসলামকে গ্রেফতার করেছে। ১১ মে রবিবার সকালে হাপানিয়া গ্রামের চৌরাস্তার মোড় থেকে শনিরুল ইসলামকে গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার করে ১ কেজি গাঁজা।


জানাগেছে, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের হামিদুল হকের ছেলে মাদক ব্যবসায়ী শনিরুল ইসলাম(৪০) দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় করে। শনিরুল ইসলাম ভারতীয় বডার এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য নিয়ে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা অঞ্চলে পাইকারি বিক্রয় করে। রবিবার সে একটি বাজার করা ব্যাগে ১ কেজি টাকা নিয়ে উপজেলার হাপানিয়া এলাকায় বিক্রয় করতে আসে। সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম)“র নেতৃত্বে হাঁপানিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওবাইদুল্লাহ আলম মামুম সঙ্গীয় এএসআই সোহাগ মিয়াসহ অফিসার ফোর্স নিয়ে হাঁপানিয়া গ্রামের চৌরাস্তায় মাদক বিরোধী অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে শনিরুল ইসলাম পালানোর চেষ্টা করে। পুলিশ কৌশলে তাকে গ্রেফতার করে তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে। এবিষয়ে তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

২ মিনিট আগে
নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

অ্যান্থনি গর্ডন

২ মিনিট আগে
অ্যান্থনি গর্ডন

চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

৩ ঘন্টা আগে
চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

৩ ঘন্টা আগে
সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

৬ ঘন্টা আগে
সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

৬ ঘন্টা আগে
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

৭ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।