লগইন
আলমডাঙ্গায় শিশুসহ পাখিভ্যান চুরির ঘটনার পর শিশুটি বাড়ি ফিরলেও পাখিভ্যানটি পাওয়া যায়নি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ জুন, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় শিশুসহ পাখিভ্যান চুরির ঘটনার পর শিশুটি বাড়ি ফিরলেও পাখিভ্যানটি পাওয়া যায়নি

আলমডাঙ্গায় পাখিভ্যানে বসা ৮ বছরের শিশুসহ পাখিভ্যান চুরির ঘটনার পর শিশুটি বাড়ি ফিরলেও পাখিভ্যানটি পাওয়া যায়নি। ২৩ জুন সকালে পাখিভ্যান চালক তার ৮ বছরের শিশুটিকে ভ্যানের উপর বসিয়ে রেখে বাজার করতে আলমডাঙ্গা হাফিজ মোড়ের আলোর ভূবনের সামনে থেকে ঘটনাটি ঘটে।


জানাগেছে, পৌর এলাকার এরশাদপুর গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে ওমর আলী ৮ ছেলে পারভেজকে সাথে নিয়ে নিজের পাখিভ্যান যোগে বাজার করতে আসে। আলমডাঙ্গা হাফিজ মোড়ের আলোর ভূবনের সামনে পাখিভ্যানে শিশু পারভেজকে বসিয়ে রেখে বাজার করতে যায়। বাজার শেষ করে এসে দেখতে পায় পাখিভ্যান ও তার ছেলে নাই। ওমর আলীর চিৎকারের আশপাশের লোকজন ছুটে আসে।

ওমর আলী সকলকে বিষয়টি খুলে বলে। পরে আলমডাঙ্গা হাফিজ মোড়ের আলোর ভ‚বনের সিসি ক্যামেরায় দেখা যায়, শিশু ছেলেটি পাখিভ্যানে বসে আছে। এক ব্যক্তি শিশুটিসহ পাখিভ্যান নিয়ে যায় যাচ্ছে। ওমর আলী আলমডাঙ্গা থানায় গিয়ে ছেলেসহ পাখিভ্যান চুরি হওয়ার বিষয়টি জানান।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম)“র নির্দেশে থানা পুলিশ শিশুটি ও পাখিভ্যানসহ চোরকে ধরার অভিযান শুরু করে। থানা এলাকার সকল ক্যাম্প পুলিশের নিকট ম্যাসেজ দেওয়া হয়। প্রায় ২ ঘন্টা পর শিশুটি বাড়ি চলে আসে। শিশু পারভেজ জানায় আমাকে ভ্যান থেকে একটি গলির মধ্যে নামিয়ে দিয়ে ভ্যান নিয়ে চলে গেছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম) জানান, শিশুটিসহ ভ্যানটি চুরি হওয়ার প্রায় ২ ঘন্টার পর শিশুটি বাড়ি ফিরেছে। চুরি হওয়া ভ্যান ও চোরটিকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

৪১ মিনিট আগে
নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

অ্যান্থনি গর্ডন

৪১ মিনিট আগে
অ্যান্থনি গর্ডন

চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

৩ ঘন্টা আগে
চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

৩ ঘন্টা আগে
সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

৬ ঘন্টা আগে
সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

৬ ঘন্টা আগে
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

৭ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।