লগইন
আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কার মোটরসাইকেল চালক জামায়াতের নেতার মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ মে, ২০২৫ | ০৬:০০ বিকাল ২৮১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কার মোটরসাইকেল চালক জামায়াতের নেতার মৃত্যু

আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডম্বলপুর মোড়ে ট্রাকের ধাক্কার মোটরসাইকেল চালক জামায়াতের নেতা আব্দুর রহিমের মৃত্যু হয়েছে। ১০ মে সকাল দশটার দিকে বাড়ি থেকে মেয়ের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন বৃদ্ধ আব্দুর রহিম। ট্রাকের ধাক্কার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় রক্তাক্ত জখম হয়। রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া থেকে রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।


নিহত আব্দুর রহিম (৭৫) আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের মৃত মেছের আলীর ছেলে । তিনি বাংলঅদেশ জামায়াতের ইসলামী ডাউকি ইউনিয়ন শাখার ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


জামায়াত নেতার মৃত্যুর খবরে তার বাড়িতে ছুটে আসেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি সংবাদ মাধ্যমকে জানান, নিহত আব্দুর রহিম তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক। ছেলেটি কিছুদিন আগে ইতালিতে গিয়েছেন। তিনি জানান,আব্দুর রহিম সকাল দশটার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়ক ধরে মেয়ের বাড়ি নান্দিয়া হাড়ুলিয়া গ্রামে যাচ্ছিলেন। কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর মোড়ে পৌঁছলে সামনে থেকে আসা ট্রাকের পেছনের চাকায় তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি প্রচন্ড গতিতে সড়কের ওপর ছিটকে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


সন্ধ্যার পর মরহুম আব্দুর রহিমের জানাযা নামাজ শেষে হাউসপুর কবরস্থানে দাফন করা হয়েছে।


জানাযা নামাজে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রসেল, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা যুব বিভাগের সম্পাদক শেখ নূর মোহামদ্দন হুসাইন টিপু, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, উপজেলা আই বি ডবিøউ এফ“র সভাপতি বেলাল হোসেন, ডাউকি ইউনিয়ন জামায়াতের সভাপতি সজিবুর রহমান, সেক্রেটারি আব্দুল সালামসহ স্থায়ী ব্যক্তিবর্গ ও জামায়াতে ইসলামী দায়িত্বশীলগণ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

২ মিনিট আগে
নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

অ্যান্থনি গর্ডন

২ মিনিট আগে
অ্যান্থনি গর্ডন

চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

৩ ঘন্টা আগে
চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

৩ ঘন্টা আগে
সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

৬ ঘন্টা আগে
সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

৬ ঘন্টা আগে
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

৭ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।