লগইন
আলমডাঙ্গায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৫০ পিস অবৈধ চায়না দোয়ারী জাল জব্দ: পুড়িয়ে ধংস
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ জুলাই, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩১৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৫০ পিস অবৈধ চায়না দোয়ারী জাল জব্দ: পুড়িয়ে ধংস

আলমডাঙ্গায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৫০ পিস অবৈধ/নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। ১০ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার খাসকররা ইউনিয়নের রায়সা বোয়ালিয়া বিলে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করেন।

জানাগেছে, উপজেলার খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামের বোয়ালিয়া বিলে নতুন পানি এসেছে। এ পানি আসায় স্থানীয় কিছু সুবিধাবাদী মানুষ চায়না দোয়ারী জাল দিয়ে বাচ্চা থেকে শুরু করে সব ধরনের মাছ মেরে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের উপজেলা সহকারি কমিশনার ভ‚মি আশীষ কুমার বসু, উপজেলা মৎস্য অফিসার রাজিউল ইসলাম(অতিরিক্ত দায়িত্ব), ৬ বিজিবির সহকারি পরিচালক হায়দার আলী এবং জামজামি ক্যাম্প পুুলিশের ইনচার্জ এসআই সঞ্জিত কুমার, খাসকররা ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ জসিম উদ্দিন ও তিওরবিলা ক্যাম্পর এএসআই রেজাউল ইসলামের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স রায়সা বোয়ালিয়াসহ আশপাশের বিলে অভিযান চালায়। অভিযানে রায়সা বোয়ালিয়া ও আশপাশের বিল থেকে অবৈধ প্রায় ৫০টি চায়না দোয়ারী জাল জব্দ করেন। পরে জনগণকে সচেতন করার জন্য জব্দকৃত জাল রায়সা বাজারের পাশে একটি ফাঁকা জায়গায় নিয়ে প্রকাশে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এসময় এলাকাবাসি জানান, শুধু এ বিলেই না। উপজেলার বিভিন্ন বিলে ও আলমডাঙ্গা কুমার নদেও চায়না দোয়ারী জাল দিয়ে মানুষ মাছ ধরে বিক্রয় করে। এ সকল জালে মাছের বাচ্চা থেকে শুরু করে সবধরণের মাছ ধরা পড়ে।

এসময় উপজেলা সহকারি কমিশনার ভ‚মি আশীষ কুমার বসু জানান, ইতোপূর্বে এই বিলে অভিযান চালিয়ে বেশ কয়েকটি চায়না দোয়ারী জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এবারও প্রায় ৫০টি জাল জব্দ করে বিনষ্ট করা হলো। আপনারা সচেতন না হলে পরবর্তিতে অভিযান চালিয়ে জালের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

৩৯ মিনিট আগে
নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

অ্যান্থনি গর্ডন

৩৯ মিনিট আগে
অ্যান্থনি গর্ডন

চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

৩ ঘন্টা আগে
চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

৩ ঘন্টা আগে
সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

৬ ঘন্টা আগে
সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

৬ ঘন্টা আগে
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

৭ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।