লগইন
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সমাবেশে ২২০ জনকে কর্মী হিসেবে ঘোষণা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ জুন, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩২১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সমাবেশে ২২০ জনকে কর্মী হিসেবে ঘোষণা

আলমডাঙ্গা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে একযোগে ২২০ জন সহযোগী সদস্যকে কর্মী হিসেবে ঘোষণা করা হয়েছে। ৩০ জুন সোমবার বিকেলে উপজেলা জামায়াতের অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে কর্মী ঘোষনা করা হয়।

অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

তিনি বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল ইসলামী দলকে সম্মান করে, কারণ তারা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।"


তিনি আরও জানান, সহযোগী সদস্য যখন কর্মীর পাঁচটি গুণ অর্জন করে, তখন তাকে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে কর্মী হিসেবে ঘোষণা দেওয়া হয়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক আলতাপ হোসাইন, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, শ্রম বিভাগের জেলা সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হীরক। উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, তারবিয়াত বিভাগের সেক্রেটারি বিলাল হুসাইন, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, যুব সেক্রেটারি তরিকুল ইসলাম প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

৩৮ মিনিট আগে
নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

অ্যান্থনি গর্ডন

৩৮ মিনিট আগে
অ্যান্থনি গর্ডন

চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

৩ ঘন্টা আগে
চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

৩ ঘন্টা আগে
সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

৬ ঘন্টা আগে
সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

৬ ঘন্টা আগে
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

৭ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।