লগইন
আলমডাঙ্গায় উপজেলা পরিষদ, ভূমি অফিস,  পৌরসভা ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ জুলাই, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩৭৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় উপজেলা পরিষদ, ভূমি অফিস, পৌরসভা ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিস ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজে সন্তোষজনক অগ্রগতি অর্জন করেছে। ১৪ জুলাই সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম উপজেলার ভূমি অফিস, উপজেলা পরিষদ, আলমডাঙ্গা পৌরসভা ও আলমডাঙ্গা থানা পরিদর্শন করেন।


পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম।


ভূমি অফিসসূত্রে জানা যায়, চলতি অর্থবছরে (২০২৪-২৫) ভূমি উন্নয়ন কর বাবদ আদায় হয়েছে ২ কোটি ১০ লক্ষ ৫৫ হাজার ২২৫ টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০৫.১৫ শতাংশ। নামজারি মামলা নিষ্পত্তি হয়েছে ১২ হাজার ৪টি, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি।


অর্পিত সম্পত্তির লীজ নবায়ন হয়েছে ১৯০টি নথির, যা আগের বছরের তুলনায় ১৩৪% বেশি। চান্দিনা ভিটি বন্দোবস্ত দেওয়া হয়েছে ১৫টি আবেদন, যার মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৪ লক্ষ ৮ হাজার টাকা।


এছাড়া মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে ৫৭ টি মামলায়, জরিমানা আদায় হয়েছে ৪ লক্ষ ৫১ হাজার ৮০০ টাকা। চলতি অর্থবছরে এই কার্যালয়ের মোট রাজস্ব আদায় দাঁড়িয়েছে ৩ কোটি ২৭ লক্ষ ৩১ হাজার ৩৪৩ টাকা।


প্রশাসনের পক্ষ থেকে এসব অগ্রগতিকে "পরিশ্রম ও দায়িত্বশীলতার ফল" হিসেবে উল্লেখ করা হয়। তবে একইসঙ্গে আরও দক্ষতা ও জনসেবায় উন্নতির প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।


এর পূর্বে জেলা প্রশাসক আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা পৌরসভা ও উপজেলা পরিষদ পরিদর্শন করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম আলমডাঙ্গা থানা পরিদর্শনকালে থানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং থানার পরিবেশ ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি “আলমডাঙ্গা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় প্রশংসা করেন।


আলমডাঙ্গা থানা, পৌরসভা, ভূমি অফিস ও উপজেলা পরিষদ পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, সহকারি কমিশনার ভূমি আশীষ কুমার বসু, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম, আলমডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান(পিপিএম), পুলিশ পরির্দশক অপারেশন বিকাশ চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

৩৯ মিনিট আগে
নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

অ্যান্থনি গর্ডন

৩৯ মিনিট আগে
অ্যান্থনি গর্ডন

চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

৩ ঘন্টা আগে
চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

৩ ঘন্টা আগে
সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

৬ ঘন্টা আগে
সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

৬ ঘন্টা আগে
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

৭ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।