লগইন
আলমডাঙ্গার খাসকররায় জামায়াতের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ জুলাই, ২০২৫ | ০৬:০০ বিকাল ২২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার খাসকররায় জামায়াতের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি ছমিরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাসকররা ইউনিয়ন শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে খাসকররা ইউনিয়ন জামায়াতের সভাপতি সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু। এসময় তিনি বলেন, “সত্য বলার অপরাধে মানুষের ওপর হামলা চালানো হচ্ছে। ছমিরুল ইসলামের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। হামলাকারীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”


সভায় আরও বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী ও পৌর সেক্রেটারি মসলেম উদ্দিন। উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় বক্তারা বলেন, জনগণ এখন আর ভয় পায় না জামায়াত শান্তিপূর্ণ রাজনীতির মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।


প্রতিবাদ সমাবেশের আগে বিক্ষোভ মিছিলটি খাসকররা বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


উল্লেখ্য: গত ১০ জুলাই আলমডাঙ্গা হরিনাকুন্ড সীমান্ত দলোখালি মাঠে স্কুলে যাওয়ার সময় খাসকররা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি ছমিরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার করে। তাকে মারধর করে ছেড়ে দেয় বলে জানা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

৩৮ মিনিট আগে
নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

অ্যান্থনি গর্ডন

৩৮ মিনিট আগে
অ্যান্থনি গর্ডন

চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

৩ ঘন্টা আগে
চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

৩ ঘন্টা আগে
সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

৬ ঘন্টা আগে
সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

৬ ঘন্টা আগে
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

৭ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।