লগইন
তারেক রহমান সম্পর্কে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ নভেম্বর, ২০২৬ | ০৩:০০ দুপুর ১৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

রাজনীতি
তারেক রহমান সম্পর্কে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে তারেক রহমান সম্পর্কে দেওয়া বিতর্কিত বক্তব্যের জেরে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) এই নোটিশটি পাঠান। তারেক রহমান 'চাঁদাবাজি ও লুটপাট করার জন্য এসেছেন' - নাহিদ ইসলামের এমন মন্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে নোটিশে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান এবং চ্যানেল আইয়ে প্রচারিত এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছিলেন, "চাঁদাবাজি, লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন। দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই।" এই বক্তব্যটিকে আইনজীবী অগ্রহণযোগ্য, কাল্পনিক এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য হিসেবে চিহ্নিত করেছেন।

আইনি নোটিশে নাহিদ ইসলামকে নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে লিখিত জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে, এমন আপত্তিকর মন্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার বা জবাব না দিলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আইনজীবী মো. হাবিবুর রহমান তার নোটিশে আরও জানান, সুনির্দিষ্ট প্রমাণ ব্যতিরেকে তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের উদ্দেশ্য নিয়ে দেশে আসার অভিযোগ করা এবং তা গণমাধ্যমে প্রচার করা একজন সম্মানিত ব্যক্তির চরিত্র হননের শামিল। এছাড়া, তারেক রহমানের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মাতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক পরিচয় তুলে ধরে বলা হয়েছে, তার বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ অবিশ্বাস্য।

নোটিশে প্রদত্ত সময়সীমার মধ্যে বক্তব্য প্রত্যাহার এবং সন্তোষজনক জবাব প্রদানে ব্যর্থ হলে আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে স্পষ্ট জানানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এআই যেন বেকারত্ব না বাড়ায়, জোর উদ্ভাবন ও কর্মসংস্থানে

৪৫ মিনিট আগে
এআই যেন বেকারত্ব না বাড়ায়, জোর উদ্ভাবন ও কর্মসংস্থানে

তারেক রহমান সম্পর্কে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

৪৫ মিনিট আগে
তারেক রহমান সম্পর্কে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত, হামলার পেছনে স্থানীয় বিএনপি নেতাদের দায়ী করার অভিযোগ

১ ঘন্টা আগে
কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত, হামলার পেছনে স্থানীয় বিএনপি নেতাদের দায়ী করার অভিযোগ

ব্রাজিলে এক ম্যাচেই ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড

১ ঘন্টা আগে
ব্রাজিলে এক ম্যাচেই ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড

আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেফতার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেফতার

আলমডাঙ্গায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডু‌বে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডু‌বে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম

জেডি ভ্যান্স

৮ ঘন্টা আগে
জেডি ভ্যান্স

নেপথ্যের প্রজ্ঞা ও তাৎপর্য

৮ ঘন্টা আগে
নেপথ্যের প্রজ্ঞা ও তাৎপর্য

সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

১৩ ঘন্টা আগে
সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

১৪ ঘন্টা আগে
সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।