সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা
সৌদি আরবে আটক থাকা ২২ জন বাংলাদেশি বন্দিকে 'দণ্ডপ্রাপ্ত' হিসেবে উল্লেখ করা হলেও তাদের দেওয়া শাস্তির বিস্তারিত তথ্য জানাচ্ছে না দেশটির সরকার। সাজার সুনির্দিষ্ট ধরণ—যেমন কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ড, তা স্পষ্ট না থাকায় ওই বন্দিদের আইনি সহায়তা, কনস্যুলার সুবিধা প্রদান এবং উচ্চ আদালতে আপিলের সুযোগ ব্যাহত হচ্ছে।
সম্প্রতি নজরুল ও সুইটি নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য সামনে আসার পর সর্বস্তরে অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি হয়। এর পরপরই গত ১৯ অক্টোবর জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে বাকি বন্দিদের সাজার বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। উল্লেখ্য, হত্যা ও মাদক পাচারসহ বিভিন্ন অভিযোগে এই বাংলাদেশিরা দেশটির কারাগারে বন্দি রয়েছেন।