আলমডাঙ্গায় প্রবাসী ব্যবসায়ী মেয়র প্রার্থী হাসিবুল হক লিপুর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় প্রবাসী ব্যবসায়ী মেয়র প্রার্থী হাসিবুল হক লিপুর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন
আলমডাঙ্গায় প্রবাসী ব্যবসায়ী মেয়র প্রার্থী হাসিবুল হক লিপুর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন করা হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার সালে ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে শহরের বেশ কয়েক জায়গায় ডাস্টবিন স্থাপন ও পরিচ্ছন্নতা অভিযান করা হয়।
শহরের প্রাণকেন্দ্র হাইরোড এলাকার চারতলা মোড়ে ডাস্টবিন স্থাপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করা হয়।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা এবং ডেঙ্গু বিস্তারের ঝুঁকি কমাতে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকেরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, সম্মিলিত উদ্যোগও জরুরি। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখা এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।
তাঁরা আরও বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং পরিবেশ রক্ষায় সবাই এগিয়ে এলে আলমডাঙ্গাকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর হিসেবে গড়ে তোলা সম্ভব।
কর্মসূচিতে লিপু সমর্থকগোষ্ঠীর নেতৃবৃন্দ, স্থানীয় যুবসমাজ ও স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন খ. হাবিবুল করিম চঞ্চল, খন্দকার আব্দুল কাদের, হুমায়ুন চৌধুরী, আবির আনম, আলমগীর হোসেন, আসাদুজ্জামান বাবু, মুকুল হোসেন, আবু সায়েম লিপু, মফিজুল ইসলাম, শাওন পারভেজ, মোমেনুল হক অঙ্কন ও নাসির হোসেনসহ লিপু সমর্থকগোষ্ঠীর অন্যান্য সদস্য ও স্থানীয় কর্মীবৃন্দ।
এসব ডাস্টবিন ক্রয় ও স্থাপনের যাবতীয় ব্যয় তিনি ব্যক্তিগতভাবে বহন করেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ
১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান
১৭ ঘন্টা আগে