লগইন
মালয়েশিয়া প্রবাসী আলমডাঙ্গার বগাদির যুবক পিকুলের  মৃত্যু
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৪ এপ্রিল, ২০২৬ | ০৯:২৬ রাত ৫৯০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মালয়েশিয়া প্রবাসী আলমডাঙ্গার বগাদির যুবক পিকুলের মৃত্যু

​পরিবারের অভাব-অনটন দূর করে সচ্ছলতা ফেরানোর বুকভরা স্বপ্ন নিয়ে আট বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন পিকুল আহমেদ (২৫)। হাড়ভাঙা খাটুনি আর ঘাম ঝরানো শ্রমে যখন পরিবারের ভাগ্যের চাকা ঘোরানোর স্বপ্ন দেখছিলেন, ঠিক তখনই এক নিমিষেই সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল।

গত বুধবার রাতে মালয়েশিয়ার জেন্টিং হাইল্যান্ডে নিজ রুমে ঘুমের ঘোরেই না ফেরার দেশে চলে গেছেন এই রেমিট্যান্স যোদ্ধা। নিহত পিকুল আহমেদ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বগাদি গ্রামের পশ্চিম পাড়ার মৃত আব্দুল্লাহর ছেলে।

সহকর্মীদের সূত্রে জানা গেছে, বুধবার রাতে প্রতিদিনের মতো কাজ ও খাওয়া-দাওয়া শেষে নিজের রুমে ঘুমাতে যান পিকুল। কিন্তু পরদিন সকালে কাজে যাওয়ার জন্য সহপাঠীরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে দেখেন তিনি নিথর অবস্থায় পড়ে আছেন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে বাতানকালী হাসপাতালে নিয়ে যায়।

পিকুলের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছানো মাত্রই সেখানে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বগাদি গ্রামের আকাশ-বাতাস। ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জানান, অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে দীর্ঘদিন প্রবাসে থেকে লড়ছিলেন পিকুল।

জেন্টিং হাইল্যান্ডের একটি কনস্ট্রাকশন ফার্মে পাইপ লাইনের কাজ করতেন তিনি। তবে গত এক বছর ধরে সেখানে অবৈধভাবে থাকার কারণে মরদেহ দেশে পাঠানো নিয়ে আইনি জটিলতা দেখা দিয়েছে।

এই প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে। যদি তার কর্মস্থলের মালিক বা বস মরদেহ পাঠাতে বিলম্ব করেন বা সহযোগিতা না করেন, তবে স্থানীয় প্রবাসীরা নিজেরা উদ্যোগ নিয়ে তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করবেন বলে জানা গেছে। প্রিয় সন্তানের নিথর দেহের অপেক্ষায় এখন প্রহর গুনছে শোকাতুর পরিবার ও গ্রামবাসী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

৩ ঘন্টা আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

৩ ঘন্টা আগে
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

৩ ঘন্টা আগে
মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

আলমডাঙ্গায় প্রবাসী ব‌্যবসায়ী মেয়র প্রার্থী হা‌সিবুল হক লিপুর উদ্যো‌গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রবাসী ব‌্যবসায়ী মেয়র প্রার্থী হা‌সিবুল হক লিপুর উদ্যো‌গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

হারিয়ে যাচ্ছে কি পারস্পরিক সামাজিক সম্প্রীতি?

৪ ঘন্টা আগে
হারিয়ে যাচ্ছে কি পারস্পরিক সামাজিক সম্প্রীতি?

ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

৯ ঘন্টা আগে
ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

দেখে নিন ২৩ অক্টোবরের সরাসরি সম্প্রচার সূচি

৯ ঘন্টা আগে
দেখে নিন ২৩ অক্টোবরের সরাসরি সম্প্রচার সূচি

সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

১১ ঘন্টা আগে
সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

মহান আল্লাহর দরবারে ইবাদত কবুলের অপরিহার্য ৪টি শর্ত

১১ ঘন্টা আগে
মহান আল্লাহর দরবারে ইবাদত কবুলের অপরিহার্য ৪টি শর্ত

রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

১৬ ঘন্টা আগে
রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।