লগইন
অসুস্থতাই মূল কারণ, গুঞ্জন ভিত্তিহীন দাবি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ জুলাই, ২০২৬ | ০৪:৪৪ দুপুর ৪২৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

রাজনীতি
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ | অসুস্থতাই মূল কারণ, গুঞ্জন ভিত্তিহীন দাবি

সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার আকস্মিক পদত্যাগ নিয়ে সৃষ্ট জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পদত্যাগের মূল কারণ হিসেবে অসুস্থতাকে উল্লেখ করেছেন এবং বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া গুঞ্জনকে ‘অপপ্রচার ও ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) মুঠোফোনে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বিস্তারিত জানান। সাবেক রাষ্ট্রপতি বলেন, “অসুস্থতার কারণেই পদত্যাগ করেছি এবং আমাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিভিন্ন খবর অপপ্রচার ও ভিত্তিহীন।”

নিজের মেয়াদের একটি গুরুত্বপূর্ণ সময়ে, বিশেষ করে ‘৫ আগস্টের পরবর্তী সংকট’ ব্যবস্থাপনায় তার ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি নিজেকে নিয়ে প্রাউড ফিল করি। এমন একটি সংকট থেকে সংবিধানকে ধরে রেখেছি এবং সেভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছি। সাংবিধানিকভাবে সরকার গঠনের ক্ষমতা কেবল রাষ্ট্রপতিরই থাকে। এরপর নির্বাচন হলো, এখন নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে। বলতে গেলে এটি তো আমারই কৃতিত্ব।”

তিনি আরও বলেন, “আমি চিঠিতে অসুস্থতার কারণ দেখিয়েছি, সেটাই আসল সত্য। মিডিয়াতে নানা কথা হচ্ছে, এগুলো অপতথ্য, ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত। নিজের মনে যা চাইল তা লিখে দিল, আর সেটা নিয়ে সবাই টানাটানি শুরু করে দিল।”

পদত্যাগের পেছনে কোনো চাপ বা কোনো ফোন এসেছিল কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে তা নাকচ করে দিয়ে বলেন, “না, না, এগুলো বাজে কথা। সব মিথ্যা।”

বঙ্গভবনে তার অবস্থান এবং পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সাবেক রাষ্ট্রপতি জানান, আইন অনুযায়ী আট মাস পর্যন্ত থাকার সুযোগ থাকলেও তিনি দ্রুতই নিজের ব্যক্তিগত বাসভবনে ফিরে যাবেন। তিনি দৃঢ়ভাবে বলেন, “আইনে আট মাস থাকার কথা থাকলেও যত দ্রুত সম্ভব আমি নিজের বাসায় চলে যাব। আমি কোনো অপরাধী নই। রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করেছি।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

২ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

২ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৩ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৪ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৫ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৫ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৭ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৭ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।