সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক নিয়ম | অর্থমন্ত্রী আমির খসরু
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে অনিশ্চয়তাই এখন এক নতুন স্বাভাবিক অবস্থায় রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিশ্বজুড়ে মন্থর প্রবৃদ্ধি, ঋণের উচ্চ ব্যয় এবং বাণিজ্যিক সংরক্ষণবাদের মতো নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতিকে এগিয়ে নিতে সঠিক ও তথ্যনির্ভর নীতি নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকনথন ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
ইউআইইউর ইকোনমিক্স বিভাগ ও জুনিয়র ইকোনমিস্টস ফোরামের (জেইএফ) যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে বাস্তবমুখী সমাধান এবং তথ্যের সঠিক ব্যবহারের বিকল্প নেই। অর্থ মন্ত্রণালয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অনেক সময় খুবই সীমিত তথ্যের ওপর ভিত্তি করেই রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
১ দিন আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের
১ দিন আগে
সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক
৩ দিন আগে