লগইন
আলমডাঙ্গায় থানা ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলা : ৮ মোটরসাইকেল ও ১টি অবৈধ যান আটক
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ৩০ অক্টোবর, ২০২৬ | ১১:১১ রাত ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় থানা ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলা : ৮ মোটরসাইকেল ও ১টি অবৈধ যান আটক

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন ও ট্রাফিক আইন বাস্তবায়নে আলমডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়েছে থানা পুলিশ ও চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দিনব্যাপী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পৃথক চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রেলস্টেশন ফটক, লালব্রিজ, উত্তরা ফিলিং স্টেশনের সামনে, আলমডাঙ্গা থানা এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে যানবাহনের কাগজপত্র, চালকদের ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল চালকদের হেলমেট পরীক্ষা করা হয়। ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানোর দায়ে ২৫টি মামলা করা হয়েছে। পাশাপাশি ৮টি মোটরসাইকেল ও একটি অবৈধ ইঞ্জিনচালিত যানবাহন আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র সরকার, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোলাম সারওয়ার খান। আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমান, এসআই মেহেদি হাসান, সার্জেন্ট আজাহার, তানভীরসহ থানা ও ট্রাফিক পুলিশের সদস্যরা।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন এবং দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার এবং হেলমেট পরিধানসহ ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এমপি আলী আজম

৪৫ মিনিট আগে
এমপি আলী আজম

রাজনৈতিক সহনশীলতার গুরুত্ব

৪৫ মিনিট আগে
রাজনৈতিক সহনশীলতার গুরুত্ব

ঝিনাইদহ কলেজের সার্বিক মানোন্নয়নে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে রাশেদ খাঁনের মতবিনিময়

১ ঘন্টা আগে
ঝিনাইদহ কলেজের সার্বিক মানোন্নয়নে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে রাশেদ খাঁনের মতবিনিময়

জিয়া পরিবারকে রক্ষায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান কামরুল হাসানের

১ ঘন্টা আগে
জিয়া পরিবারকে রক্ষায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান কামরুল হাসানের

গঠন প্রক্রিয়া, প্রধান সুপারিশ ও বিতর্ক

২ ঘন্টা আগে
গঠন প্রক্রিয়া, প্রধান সুপারিশ ও বিতর্ক

রাজনৈতিক অঙ্গনে তীব্র জল্পনা ও উত্তেজনা

২ ঘন্টা আগে
রাজনৈতিক অঙ্গনে তীব্র জল্পনা ও উত্তেজনা

আলমডাঙ্গায় থানা ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলা : ৮ মোটরসাইকেল ও ১টি অবৈধ যান আটক

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় থানা ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলা : ৮ মোটরসাইকেল ও ১টি অবৈধ যান আটক

আলমডাঙ্গায় হত্যা চেষ্টা মামলার আসামি হেবা ও ট্যাপেন্টাডলসহ শামীম রেজা গ্রেফতার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় হত্যা চেষ্টা মামলার আসামি হেবা ও ট্যাপেন্টাডলসহ শামীম রেজা গ্রেফতার

পাবনায় বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু, আহত আরও তিনজন

৪ ঘন্টা আগে
পাবনায় বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু, আহত আরও তিনজন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত সামাজিক জোটের দ্বিতীয় দিনের সচেতনতামূলক ক্যাম্পেইন

৪ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত সামাজিক জোটের দ্বিতীয় দিনের সচেতনতামূলক ক্যাম্পেইন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।