সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত সামাজিক জোটের দ্বিতীয় দিনের সচেতনতামূলক ক্যাম্পেইন
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত সপ্তাহব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে লিফলেট বিতরণ করেছে সম্মিলিত সামাজিক জোট। গত ৩০ অক্টোবর শহরের আমলাপাড়া এলাকার সুইচ গেট এবং পূণ্যবাবুর ঘাট এলাকায় এই প্রচারপত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবারে অনুষ্ঠিত হতে যাওয়া হোমিওপ্যাথি চিকিৎসক ডা. আমিনুল ইসলামের বিনামূল্যে ডেঙ্গু প্রতিরোধক ওষুধ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য স্থানীয় অধিবাসীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিচিত গড়াই নদীর চর এলাকায় সচেতনতা বাড়ানোর লক্ষ্যে গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে এ সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমানের নেতৃত্ব ও সমন্বায়ক অ্যাডভোকেট মো. মুহাইমিনুর রহমান পললের দিকনির্দেশনায় এ কার্যক্রম চলছে। জোটের নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী রবিবার থেকে কুষ্টিয়া শহরজুড়ে ব্যাপক মাইকিং এবং বিভিন্ন উপজেলায় বিশেষ ক্যাম্পেইন শুরুর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
সম্মিলিত সামাজিক জোটের সহ-সমন্বয়ক ও স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রহিদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কালপুরুষ-এর সহ-প্রতিষ্ঠাতা মিনহাজ উদ্দিন শিমুল ও কোরবান শেখ হিল্লোল, সদস্য সিফাত নূর, নেক্সট জেনারেশন ইয়ুথ অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ফয়সাল পারভেজ, সাঁতারু কানাই লাল স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক কাজল শর্মা, কুষ্টিয়া নারী উদ্যোক্তার প্রতিষ্ঠাতা মো. খাইরুল বাশার তৌহিদ, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সংগঠক এনামুল রহমান রাব্বী, কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০-এর সভাপতি এনামুল হক, সুপ্তহাসির সংগঠক জীবন আহমেদ ও সুমাইয়া রহমান, ব্রাইট ফিউচার অ্যাসোসিয়েশনের সভাপতি তালহা যুবায়ের সায়েম ও সাধারণ সম্পাদক মো. মাহফুজ উল আলম, এবং সেফ খাজানগর ফাউন্ডেশনের সংগঠক শেখ সিহাব ও আল রোহানসহ অনেকেই অংশ নেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে ওষুধ বিতরণ
১ দিন আগে
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড
১ দিন আগে
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
১ দিন আগে