লগইন
ইউল্যাবে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শনী, শুরু হলো তিন দিনব্যাপী ‘বিবিএ মনসুন ইভেন্ট’
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ জুলাই, ২০২৬ | ০২:৪৩ দুপুর ৩৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা
ইউল্যাবে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শনী, শুরু হলো তিন দিনব্যাপী ‘বিবিএ মনসুন ইভেন্ট’

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সামার ২০২৬ কারিকুলাম ইন্টিগ্রেশন প্রোগ্রামের অধীনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিবিএ মনসুন ইভেন্ট’। সোমবার (২০ জুলাই) এই ব্যতিক্রমী আয়োজনের উদ্বোধন করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। আগামী ২২ জুলাই পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য বিভিন্ন প্রকল্পের স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে ফলপ্রসূ মতবিনিময় করেন। এই আয়োজনে শিক্ষার্থীরা বর্ষা ঋতুকে উপজীব্য করে সৃজনশীল প্রকল্পের মাধ্যমে দেখিয়েছেন, কীভাবে ব্যবসায় শিক্ষার তাত্ত্বিক জ্ঞান শ্রেণিকক্ষের বাইরে বাস্তবভিত্তিক অভিজ্ঞতায় রূপান্তরিত হতে পারে।

বিবিএ প্রোগ্রামের বিভিন্ন কোর্সের শিক্ষার্থীরা তাদের ব্যবসায়িক তত্ত্ব ও ধারণাকে বর্তমান বাজারের চ্যালেঞ্জের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেছে। ইন্টারেক্টিভ প্রজেক্ট স্টলের পাশাপাশি একটি বিশেষ ‘মনসুন ক্যাফে’ পরিবেশটিকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলেছে।

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সমালোচনামূলক বিশ্লেষণ ক্ষমতা এবং পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করে উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা বলেন, পাঠ্যক্রম-সমন্বিত হাতে-কলমে শিক্ষা ভবিষ্যতের জন্য দক্ষ ও দায়িত্বশীল ব্যবসায়িক নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই তিন দিনের আয়োজনে থাকছে প্রকল্প প্রদর্শনী, বিভিন্ন কুইজ ও আকর্ষণীয় কার্যক্রম এবং সমাপনী অনুষ্ঠানে সেরা প্রকল্প ও অংশগ্রহণকারীদের বিশেষ সম্মাননা প্রদান। ইউল্যাবের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের জন্য উন্মুক্ত এই ‘বিবিএ মনসুন ইভেন্ট’ অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী শিক্ষামূলক পরিবেশ গড়ে তোলার প্রতি ইউল্যাবের অঙ্গীকারেরই প্রতিফলন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

২ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

২ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৩ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৪ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৫ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৫ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৭ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৭ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।