সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির অনুমোদনহীন সমুদ্রপথ ব্যবহার করার সময় সাগরে পুঁতে রাখা মাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে বিকট বিস্ফোরণ ঘটেছে। গত রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আইআরজিসির নৌসংক্রান্ত শাখাটি জানিয়েছে, জাহাজ দুটি প্রণালি পারাপারের জন্য নির্ধারিত নিরাপত্তা পথ অনুসরণ না করায় সাগরে থাকা মাইনে আঘাত হানে এবং বিস্ফোরণের শিকার হয়। তবে ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর নাম, সেগুলো কোন দেশের পতাকাবাহী কিংবা এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি। আইআরজিসির এই দাবির সত্যতাও নিরপেক্ষ কোনো পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে আসছে ইরান। বাণিজ্যিক জাহাজগুলোকে কেবল তাদের দেওয়া নির্ধারিত পথ দিয়ে যাতায়াত করতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করে পথ অতিক্রমের চেষ্টা চালানো নৌযানগুলোর ওপর হামলার ঘটনাও ঘটেছে। একই সময়ে ইরানের সমুদ্রবন্দরগুলোতে আমেরিকার নৌ অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক বাণিজ্যপথে জাহাজ চলাচল গভীর অনিশ্চয়তায় পড়েছে।
গত কয়েক দিনে হরমুজ প্রণালি ও পার্শ্ববর্তী এলাকায় জাহাজে মাইন হামলার ঘটনা মারাত্মকভাবে বেড়েছে। এর আগে গত শুক্রবার ওমানের মুসান্দাম উপকূলের কাছাকাছি হরমুজ প্রণালিতে হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে ২৫ জন নাবিককে উদ্ধার করে দেশটির নৌবাহিনী।
তারও আগে ইরানের সামরিক বাহিনী জানায়, প্রণালির দক্ষিণ অংশের অনুমোদনহীন রুট ব্যবহার করায় মাইন বিস্ফোরণে আরও চারটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আইআরজিসি সতর্ক করে বলেছে, ওই জাহাজগুলোর কয়েকটি তাদের রাডার ও নেভিগেশন ব্যবস্থার যোগাযোগ বন্ধ রেখেছিল এবং ইরানি নৌবাহিনীর দেওয়া নৌ-সতর্কবার্তাও উপেক্ষা করেছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নতুন সামরিক হামলার ছক, নির্দিষ্ট সীমানা না মানার হুঁশিয়ারি
৭ ঘন্টা আগে
‘ভোট চুরি’র প্রতিবাদে মাঠে নামছে কংগ্রেস ও বিরোধী জোট
৮ ঘন্টা আগে
আফগান নারীশিক্ষা নিয়ে জাকির নায়েকের মন্তব্যে আন্তর্জাতিক বিতর্ক
৯ ঘন্টা আগে