লগইন
সংসদীয় কমিটিতে প্রশ্ন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ নভেম্বর, ২০২৬ | ০২:০০ রাত ১১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
৩৫টি উড়োজাহাজ কেনায় সম্ভাব্যতা যাচাই ও নীতিমালা মানা হয়েছে কি না | সংসদীয় কমিটিতে প্রশ্ন

যুক্তরাষ্ট্রের বোয়িং ও ইউরোপের এয়ারবাস থেকে মোট ৩৫টি উড়োজাহাজ ক্রয়ের চুক্তিতে যথাযথ নিয়ম ও সম্ভাব্যতা যাচাই করা হয়েছে কি না, তা নিয়ে জাতীয় সংসদের কমিটিতে প্রশ্ন উঠেছে। রোববার অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ১৪টি বোয়িং ও ৫টি ড্যাশ-৮সহ মোট ১৯টি উড়োজাহাজ সক্রিয় রয়েছে। সম্প্রতি বিমান দুই দফায় যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ২৫টি এবং ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে ১০টি নতুন উড়োজাহাজ ক্রয়ের চুক্তি সম্পাদন করেছে।

সংসদীয় কমিটির বৈঠকের বিষয়ে কমিটির সদস্য ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামরুল হাসান জানান, বিপুল সংখ্যক উড়োজাহাজ কেনার আগে কোনো সম্ভাব্যতা সমীক্ষা চালানো হয়েছে কি না, যাত্রীচাহিদা বিবেচনা করা হয়েছে কি না এবং সরকারি ক্রয় নীতিমালা অনুসৃত হয়েছে কি না—এসব বিষয়ে তিনি ব্যাখ্যা চান। এর জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত কমিটিকে জানান, এই উড়োজাহাজগুলো এখনই কেনা হচ্ছে না, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে ধাপে ধাপে এগুলো বহরে যুক্ত হবে। এর জন্য অগ্রিম বুকিং দেওয়া হয়েছে। এই ক্রয়ের ব্যয় রাষ্ট্রীয় রাজস্ব থেকে নয়, বরং বিমানের নিজস্ব পরিচালনা আয় ও নরম শর্তের ঋণের মাধ্যমে নির্বাহ করা হবে।

মন্ত্রণালয়ের সূত্র জানায়, ৩৫টি উড়োজাহাজ চূড়ান্তভাবে দেশের বহরে যুক্ত হতে ২০৪০ সাল পর্যন্ত সময় লাগতে পারে। বিমানের ফ্লাইট পরিচালনার আয় থেকেই ঋণের কিস্তি পরিশোধের পরিকল্পনা রয়েছে।

এছাড়া বৈঠকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের ব্যয় বৃদ্ধি, বিমানবন্দরে ট্রলিসংকট এবং বিমানে বিদ্যমান দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সদস্যরা। এসব বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের প্রস্তাব করা হয়। মন্ত্রণালয় জানায়, থার্ড টার্মিনাল চালু হলে স্থায়ীভাবে ট্রলিসংকট দূর হবে এবং অন্যান্য তথ্যের বিস্তারিত পরবর্তী বৈঠকে উপস্থাপন করা হবে।

বৈঠকে সিভিল এভিয়েশন, বিমান ও পর্যটন খাতের কেনাকাটা, নিয়োগ, বদলি এবং সার্বিক ব্যবস্থাপনা তদারকির উদ্দেশ্যে পাঁচ সদস্যের একটি সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিগত আট মাসের অগ্রগতির প্রতিবেদন দেওয়ার সুপারিশ করা হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্যবৃন্দ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৪৪ মিনিট আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৪৫ মিনিট আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

সংসদীয় কমিটিতে প্রশ্ন

১ ঘন্টা আগে
সংসদীয় কমিটিতে প্রশ্ন

দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

১ ঘন্টা আগে
দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

অভিমানী

২ ঘন্টা আগে
অভিমানী

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

২ ঘন্টা আগে
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

মীর সাব্বিরের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘খুব চেনা গল্প’

৩ ঘন্টা আগে
মীর সাব্বিরের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘খুব চেনা গল্প’

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নতুন সামরিক হামলার ছক, নির্দিষ্ট সীমানা না মানার হুঁশিয়ারি

৩ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নতুন সামরিক হামলার ছক, নির্দিষ্ট সীমানা না মানার হুঁশিয়ারি

আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।