সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
তারেক রহমানের ‘গ্রিন সিগন্যাল’ ছাড়া সিলেটে হামলা সম্ভব নয় | এনসিপি নেতা সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, সিলেটের গোলাপগঞ্জে সংঘটিত হামলাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘সবুজ সংকেত’ ছাড়া কখনোই সম্ভব হতো না। বৃহস্পতিবার বিকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের ভাঙচুর করা একটি গাড়ি দেখিয়ে তিনি এই মন্তব্য করেন।
এনসিপি নেতা সারজিস আলম অভিযোগ করেন, “তারেক রহমান ছাত্রদলকে একইভাবে পরিচালনা করছেন, যেভাবে ছাত্রলীগ একসময় বেপরোয়া ও সন্ত্রাসী বাহিনী হিসেবে কাজ করতো, উপরে উপরে ভালো সাজার ভান ধরে ভেতরে ভেতরে তারা ছিল ভিন্ন। তারেক রহমানের সবুজ সংকেত ছাড়া, এমনকি স্থানীয় বিএনপির সবুজ সংকেত ছাড়া, বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ এমন হামলা সংঘটিত করতে পারত না। কোনো একক নেতাকর্মী বা সন্ত্রাসী এই ধরনের আক্রমণ চালাবার সাহস পেত না।”
সম্প্রতি সিলেটের গোলাপগঞ্জে একটি হামলার ঘটনার প্রেক্ষিতে এই বক্তব্য দেন সারজিস আলম। তিনি এই হামলার জন্য সরাসরি তারেক রহমান ও স্থানীয় বিএনপি নেতৃত্বকে দায়ী করেন।