সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঢাবির দুই ছাত্রী হলে ডিএসসিসি’র ফগার মেশিন বিতরণ | ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ
রাজধানীর আজিমপুর এলাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুটি ছাত্রী হলে মশা নিধনের জন্য (এডাল্টিসাইডিং) ফগার মেশিন বিতরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম 'বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল' এবং 'বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল' কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে একটি করে ফগার মেশিন হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত ১৩ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অনুরোধে ডিএসসিসি প্রশাসক হল দুটি সরেজমিনে পরিদর্শন করেছিলেন। সেই পরিদর্শনের সময় তিনি হলে বিদ্যমান জলাবদ্ধতা এবং মশা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা পর্যবেক্ষণ করে শিক্ষার্থীদের জন্য ফগার মেশিন বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
মেশিন হস্তান্তর অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, "আসন্ন ডেঙ্গু মৌসুমে এডিস মশা প্রতিরোধে আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করছি। আজ প্রদত্ত ফগার মেশিনের সঠিক ব্যবহারে হলের শিক্ষার্থীরা ডেঙ্গু ও এডিস মশার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবেন।" তিনি আরও আশা প্রকাশ করেন যে, ডেঙ্গু প্রতিরোধ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় সাধারণ নাগরিকদের সচেতন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে হল দুটির প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখার নেতৃবৃন্দ এবং ডিএসসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন
৮ ঘন্টা আগে
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ডিসেম্বরে, থাকছে দ্বিতীয়বার আবেদনের সুযোগ
১১ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
১ দিন আগে