লগইন
চ্যাম্পিয়ন টিম মরক্কো
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ জুলাই, ২০২৬ | ০১:৪৭ দুপুর ৩২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা
আইইএলটিএস শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা ‘ব্যাটল অব ওয়ার্ডস’ সিজন ২ | চ্যাম্পিয়ন টিম মরক্কো

আইইএলটিএস শিক্ষার্থীদের ভাষা দক্ষতা ও যৌক্তিক চিন্তাভাবনা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ‘ব্যাটল অব ওয়ার্ডস– সিজন ২’-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম মরক্কো। বাংলায় IELTS-এর উদ্যোগে গত ১৯ জুন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এই ব্যতিক্রমধর্মী আয়োজন।

প্রতিযোগিতাটির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের স্পিকিং ও রাইটিং দক্ষতার উন্নয়নের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস এবং কার্যকর যোগাযোগ সক্ষমতা বৃদ্ধি করা। প্রাথমিক পর্যায়ে অডিশনের মাধ্যমে সেরা ৪০ জন বিতার্কিককে নির্বাচন করা হয়। পরবর্তীতে তাদের নিয়ে ১০টি দল গঠন করে মূল পর্বের প্রতিযোগিতা শুরু হয়।

টুর্নামেন্টজুড়ে বিচারকের দায়িত্ব পালন করেন বাংলায় IELTS-এর অভিজ্ঞ শিক্ষক মাহফুজ, নিশানসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী। প্রতিটি পর্বেই অংশগ্রহণকারীরা তাঁদের যুক্তিনির্ভর বক্তব্য, বিশ্লেষণাত্মক দক্ষতা এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলেন।

ধারাবাহিক প্রতিদ্বন্দ্বিতার পর সেমিফাইনালে চারটি সেরা দল একে অপরের মুখোমুখি হয়। সেখান থেকে টিম আর্জেন্টিনা এবং টিম মরক্কো গ্র্যান্ড ফাইনালে তাদের স্থান নিশ্চিত করে।

গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে বাংলায় IELTS-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাশেদ হোসেন প্রধান অতিথি এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জোবায়ের হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই পর্বে বাংলায় IELTS-এর জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ বিচারকের দায়িত্ব পালন করেন।

অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং রুদ্ধশ্বাস ফাইনালে টিম মরক্কো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, যেখানে টিম আর্জেন্টিনা রানার্সআপ হয়। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স, শক্তিশালী যুক্তি ও আত্মবিশ্বাসী উপস্থাপনার জন্য তাসকিয়া ইসলাম স্বপ্নীল ‘Standout Speaker of the Tournament’ নির্বাচিত হন।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন টিম মরক্কোকে নগদ ১০ হাজার টাকা ও একটি ট্রফি প্রদান করা হয়। রানার্সআপ টিম আর্জেন্টিনা লাভ করে নগদ ৬ হাজার টাকা ও ট্রফি। অন্যদিকে, সেরা বক্তা তাসকিয়া ইসলাম স্বপ্নীলকে নগদ ৩ হাজার টাকা ও একটি ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও, ফাইনালে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সার্টিফিকেট দেওয়া হয়।

আয়োজকদের মতে, ‘ব্যাটল অব ওয়ার্ডস– সিজন ২’ শুধুমাত্র একটি বিতর্ক প্রতিযোগিতা নয়, এটি আইইএলটিএস শিক্ষার্থীদের জন্য বাস্তবধর্মী ভাষা চর্চা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাস গড়ে তোলার একটি কার্যকরী প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ অব্যাহত থাকবে বলে তাঁরা জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

২ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

২ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৩ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৪ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৫ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৫ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৭ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৭ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।