সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলু সংকটে হিমাগার শিল্প | বিসিএসএ'র ৮ হাজার কোটির তহবিল ও প্রণোদনা দাবি
টানা উদ্বৃত্ত উৎপাদন, কমে যাওয়া বাজারদর এবং ক্রমবর্ধমান পরিচালন ব্যয়ের কারণে দেশের হিমাগার শিল্প গভীর সংকটের মুখে পড়েছে। এমনটাই দাবি করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। এই সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ৬ থেকে ৮ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে ঋণ প্রদানের দাবি জানিয়েছে সংগঠনটি। এছাড়াও, বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড় এবং আলু রপ্তানিতে নগদ প্রণোদনা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার জোর দাবি জানানো হয়েছে।
গতকাল শনিবার রাজধানীর পল্টনে অবস্থিত বিসিএসএ'র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত দুই বছর ধরে দেশে আলুর উৎপাদন চাহিদার তুলনায় অনেক বেশি হয়েছে। ২০২৫ সালে দেশে প্রায় ১ কোটি ১৫ লাখ টন আলু উৎপাদিত হয়, যা দেশের মোট চাহিদার চেয়ে প্রায় ২৫ লাখ টন বেশি ছিল। চলতি বছরও প্রায় ১ কোটি ১২ লাখ টন আলু উৎপাদিত হয়েছে, যা চাহিদার তুলনায় প্রায় ২২ লাখ টন বেশি। এই দুই বছরে দেশের ৩৫১টি হিমাগারে প্রায় ৩৪ লাখ টন আলু সংরক্ষণ করা হয়েছে, যা হিমাগারগুলোর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
১ দিন আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের
১ দিন আগে
সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক
৩ দিন আগে