৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
স্বাগত মিছিল শেষে সমাবেশে ৭ দফা দাবী তুলে ধরেন বক্তারা। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করা।
কর্মসূচিতে আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মাহের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের যুববিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিয়ষক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ইউসুফ আলী মাস্টার, সাবেক আমীর প্রভাষক শফিউল আলম বকুল, জিএ শাখার আমীর আব্বাস উদ্দিন। উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলীসহ দলের নেতাকর্মি ও সমর্থক।
বক্তারা ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়নে সোচ্চার হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার
১ ঘন্টা আগে
দামুড়হুদায় গোয়াল ঘরের বেড়া ভেঙে গাভী ও বাছুর চুরি, থানায় লিখিত অভিযোগ
৬ ঘন্টা আগে
গুঁড়িয়ে দেওয়া হলো সনি ও দোয়েল ব্রিকস
৭ ঘন্টা আগে