লগইন
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৯ অক্টোবর, ২০২৬ | ১১:৩০ রাত ২০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশে পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের নিকট থেকে ১১ গ্রাম গাঁজা ও ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। বুধবার (২৮ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করে নিয়ে আসে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক সামারি ট্রায়াল প্রসিকিউশন করে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই শীতল বিশ্বাস সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গোবিন্দপুর জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার মৃত শাহজাহান বিশ্বাসের ছেলে ঝন্টু বিশ্বাসকে (৪৫) গ্রেফতার করে। পরে তার নিকট থেকে ৮ গ্রাম গাঁজা উদ্ধার করে।

এ ছাড়া বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ায় হেলাল চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে আনন্দধাম গ্রামের কালু কসাইয়ের ছেলে জীবন ওরফে ঝন্টুকে (৩০) গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

অপরদিকে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের পশুহাট-সংলগ্ন পানহাটের টিনশেডের সামনে থেকে রাধিকাগঞ্জ পশুহাট এলাকার ইনামুল হকের ছেলে রোহান হককে (২০) গ্রেফতার করে থানা পুলিশ । এ সময় তার নিকট থেকে ৩ গ্রাম গাঁজা উদ্ধার করে।

পুলিশ জানায়, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক সামারি ট্রায়ালের জন্য প্রসিকিউশন দায়ের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

৪৫ মিনিট আগে
মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

৪৬ মিনিট আগে
ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার

চলতি বছরের প্রথম ৯ মাসে ইসলামী ব্যাংকের ৩,৩০৩ কোটি টাকা নিট লোকসান

১ ঘন্টা আগে
চলতি বছরের প্রথম ৯ মাসে ইসলামী ব্যাংকের ৩,৩০৩ কোটি টাকা নিট লোকসান

১৭ বলের নাটকীয় ধসে ইংল্যান্ডের কাছে ৫৫ রানে হারল শ্রীলঙ্কা

১ ঘন্টা আগে
১৭ বলের নাটকীয় ধসে ইংল্যান্ডের কাছে ৫৫ রানে হারল শ্রীলঙ্কা

“কাজের সুযোগ হারালে খুব খারাপ লাগবে”

২ ঘন্টা আগে
“কাজের সুযোগ হারালে খুব খারাপ লাগবে”

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে ওষুধ বিতরণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে ওষুধ বিতরণ

মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড

৪ ঘন্টা আগে
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড

মহেশপুর সীমান্তে ৩ ভারতীয়সহ আটক ৮, আইনি ব্যবস্থা নিচ্ছে বিজিবি

৪ ঘন্টা আগে
মহেশপুর সীমান্তে ৩ ভারতীয়সহ আটক ৮, আইনি ব্যবস্থা নিচ্ছে বিজিবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।