লগইন
আলমডাঙ্গায় স্ত্রীর সঙ্গে সম্পর্কের সন্দেহে চয়নকে বাড়িতে ডেকে নিয়ে হত্যা : হত্যাকারী হেলাল ও তার স্ত্রী লাবনী পলাতক
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৬ অক্টোবর, ২০২৬ | ০৮:০৩ রাত ৩৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

হত্যা | আলমডাঙ্গায় স্ত্রীর সঙ্গে সম্পর্কের সন্দেহে চয়নকে বাড়িতে ডেকে নিয়ে হত্যা : হত্যাকারী হেলাল ও তার স্ত্রী লাবনী পলাতক

আলমডাঙ্গায় স্ত্রীর সঙ্গে পরোকিয়া সম্পর্কের সন্দেহে চয়ন আলী (৪৫) নামে ব্যক্তিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে বাড়িতে আটকে রেখে হত্যার অভিযোগ উঠেছে মালয়েশিয়া প্রবাসী হেলাল উদ্দিনের বিরুদ্ধে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ডেকে নেওয়ার পর চয়ন আলীকে ওসমানপুর গ্রামের নতুনপাড়ায় নিজ বাড়িতে আটকে রেখে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। হত্যার পর ভ্যানে ভাড়া করে মরদেহ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর অভিযুক্ত হেলাল উদ্দিন ও তার স্ত্রী লাবনী বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহত চয়ন আলী (৪৫) আলমডাঙ্গা উপজেলার হারদী মহনপাড়ার সাজ্জাদ হোসেন গদার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হারদী কৃষি ক্লাব বাজারে চপ, বড়াসহ বিভিন্ন ধরনের ভাজাপোড়া খাবার বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহত চয়েন আলীর মুখে রক্ত লেখে আছে। অনেকে ধারনা করছেন তাকে শ্বাস রোধ অথবা পুরুষ অঙ্গ চেপে ধরে মারতে পারে। এ হত্যাকান্ডের সাথে শুধু হেলাল ও তার স্ত্রী লাবলী জড়িত না আরও অনেকে জড়িত আছে বলেও এলাকাবাসী ধারনা করেছেন।

স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের ইয়ামিনের ছেলে হেলাল উদ্দিনের সঙ্গে ওসমানপুর গ্রামের হাবিবুর রহমান হাবির মেয়ে লাবনীর বিয়ে হয় কয়েক বছর আগে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর হেলাল উদ্দিন জীবিকার উদ্দেশ্যে মালয়েশিয়ায় চলে যান এবং দীর্ঘদিন সেখানে অবস্থান করেন। প্রায় ১৫ বছর আগে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে হেলাল উদ্দিন বাগানের ভেতরে পাকা বাড়ি করেন। সেখানেই লাবলী ও তার মেয়ে নুপুর বসবাস করতেন। হেলাল মালয়েশিয়া যাওয়ার পর তার স্ত্রী লাবনী খাতুন চয়েন আলীর সাথে পরোকিয়া সম্পর্কে জরিয়ে পড়ে। ইতোমধ্যে চয়েন আলী ওসমানপুর গ্রামেই হেলাল উদ্দিনের মেয়ে নুপুরকে বিয়ে দিয়ে দিয়েছে। কয়েকদিন আগে তিনি দেশে ফেরেন। দেশে এসে সে তার স্ত্রীর সাথে চয়েন আলীর সম্পর্কটা জানতে পারেন। সে মালয়েশিয়া চলে যাওয়ার জন্য টিকিটও কেটেছেন বলে জানাগেছে।

স্থানীয়দের দাবি, লাবনীর সঙ্গে চয়ন আলীর ধর্ম আত্মীয়তার সম্পর্ক ছিল। এ সম্পর্কের কারণে চয়ন আলীর ওই বাড়িতে যাতায়াত ছিল। চয়নের নিয়মিত যাতায়াত করার বিষয়টি হেলাল জেনে যাওয়ায় পরে এঘটনা ঘটাতে পারে বলে স্থানীয়রা জানান।

নিহতের ছেলে মারুফ জানায়, মঙ্গলবার সকালে হেলাল উদ্দিন মোবাইল ফোনে তার বাবা চয়ন আলীকে ডেকে নেন। পরে তাকে ওসমানপুরে নিয়ে ঘরে আটকে রাখে । সেখানে চয়নের মোবাইল ফোন থেকেই হেলাল তার ছেলে মারুফকে ফোন করে তার দাদী ও মাকে ওসমানপুরে নিয়ে আসতে বলেন। তার পিতার সাথে কথা বলতে চাইলে হেলাল জানায় তাকে ঘরে আটকিয়ে রেখেছে। একইসঙ্গে চয়নের কাছে টাকা পাওনা রয়েছে দাবি করে স্ট্যাম্পে লিখিত নেওয়ার কথাও জানান।

মারুফ আরও জানান, হেলালের কথামতো তিনি আলমডাঙ্গা থেকে স্ট্যাম্প কিনে ওসমানপুর যাওয়ার প্রস্তুতি নেন। স্ট্যাম নিয়ে আসার পর মনির দাদাকে ওসমানপুর যাওয়ার কথা বলি। মনির হেলাল উদ্দিনকে ফোন করলে তিনি জানান, চয়নকে ভ্যানে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিহত চয়েনের মা বেদানা খাতুন জানান, সকালে হেলাল আমার ছেলে ফোন করে ডেকে নেয়। পরে হেলাল চয়েনের মোবাইল থেকে তার নাতী ছেলেকে জানায় চয়েনের নিকট টাকা পাবে। তাকে হেলাল তার বাড়িতে আটকিয়ে রেখে। তিনি জানতে পেরে ওসমানপুর গিয়ে হেলালের বাড়ি চিনতে না পেরে প্রাগপুর চলে যায়। পরে হেলালের বাসায় গেলে তারা তাকে জানায় তার ছেলে চরহারদী মেকুরপুর একজনের বাড়িতে আসে। বিকেলে জানতে পারি তার ছেলেকে মেরে ভ্যানে করে হাসপাতালে পাঠিয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, চয়ন আলীকে পরিকল্পিতভাবে মোবাইল ফোনে ডেকে নিয়ে ওসমানপুরের ওই বাড়িতে আটকে রেখে মারধর করে হত্যা করা হয়। হত্যার পর তাকে ভ্যানে যোগে হাসপাতালে পাঠানো হয়। স্বজনদের দাবি, চয়নের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ঘটনাস্থল, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, চয়ন আলীর ওই বাড়িতে যাতায়াত ছিল এবং তিনি লাবনীর ধর্মীয় আত্মীয় হিসেবে পরিচিত ছিলেন। তবে এই সম্পর্ককে কেন্দ্র করে কোনো অনৈতিক সম্পর্ক ছিল।

ঘটনার পর থেকে হেলাল উদ্দিন ও তার স্ত্রী লাবনীকে এলাকায় পাওয়া যাচ্ছে না। তাদের বাড়িতে তালা ঝুলতে দেখা গেছে। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

চয়ন আলীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্তর বিকাশ চন্দ্র সরকার জানান, সংবাদ পেয়েই পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহ ময়না তদন্তের জন্য উদ্ধার করেছে। ৭ অক্টোবর বুধবার সকালে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যাকারীকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

৫২ মিনিট আগে
টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

৫৩ মিনিট আগে
কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

৪ ঘন্টা আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

৪ ঘন্টা আগে
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

৪ ঘন্টা আগে
মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

আলমডাঙ্গায় প্রবাসী ব‌্যবসায়ী মেয়র প্রার্থী হা‌সিবুল হক লিপুর উদ্যো‌গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রবাসী ব‌্যবসায়ী মেয়র প্রার্থী হা‌সিবুল হক লিপুর উদ্যো‌গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

হারিয়ে যাচ্ছে কি পারস্পরিক সামাজিক সম্প্রীতি?

৫ ঘন্টা আগে
হারিয়ে যাচ্ছে কি পারস্পরিক সামাজিক সম্প্রীতি?

ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

১০ ঘন্টা আগে
ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

দেখে নিন ২৩ অক্টোবরের সরাসরি সম্প্রচার সূচি

১০ ঘন্টা আগে
দেখে নিন ২৩ অক্টোবরের সরাসরি সম্প্রচার সূচি

সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

১২ ঘন্টা আগে
সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।