লগইন
আলমডাঙ্গায় অবৈধভাবে ডিজেল মজুদ: ১০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৭ এপ্রিল, ২০২৬ | ০৫:৪৩ বিকাল ৪৮১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় অবৈধভাবে ডিজেল মজুদ: ১০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রাখার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে আসাননগর গ্রামের শরিফুলকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে তার বাড়ির রান্নাঘর থেকে ৩ ব্যারেলে মজুদকৃত ৬শ’ ৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের কারিগরপাড়ার আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম ।


স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম কয়েক মাস আগেও মুদি ও জ্বালানি তেলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে বর্তমানে তিনি ওই ব্যবসা ছেড়ে সিট-কাপড়ের ব্যবসা শুরু করেন। ব্যবসা পরিবর্তনের পরও তার কাছে বিপুল পরিমাণ ডিজেল অবশিষ্ট ছিল, যা তিনি বিক্রি না করে নিজ বাড়ির রান্নাঘরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মজুদ করে রাখেন। অথচ তার কাছে তেল সংরক্ষণ বা বিক্রয়ের কোনো বৈধ লাইসেন্স ছিল না।


অভিযোগ রয়েছে, বাজারে যখন দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের সংকট চলছিল, তখনও তিনি কৃত্রিম সংকটকে আরও ঘনীভূত করতে তেল গোপনে মজুদ করে রাখেন এবং তা বাজারজাত করেননি। এতে একদিকে যেমন সাধারণ ভোক্তারা ভোগান্তিতে পড়েছেন, অন্যদিকে বাজার ব্যবস্থায় অস্থিতিশীলতা তৈরি হয়েছে।


ঘটনার সূত্রপাত হয় উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক শাহীন গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারলে। পরে তিনি সরেজমিনে শরিফুল ইসলামের বাড়িতে গিয়ে ৩ ব্যারেলে বিপুল পরিমাণ ডিজেল মজুদের সত্যতা নিশ্চিত হন এবং তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারকে অবহিত করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীম অভিযান পরিচালনা করেন। এ সময় শরিফুল ইসলামের বাড়ির রান্নাঘরে অবৈধভাবে সংরক্ষিত ৬শ’ ৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সংরক্ষণের অপরাধে শরিফুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় জব্দকৃত ৬শ’ ৪৫ লিটার ডিজেল উপসহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক শাহীন-এর জিম্মায় দেওয়া হয়েছে।


প্রশাসন জানিয়েছে, জব্দকৃত এ জ্বালানি তেল আগামী ১৮ এপ্রিল কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল শামীম বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের অনৈতিক ও বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


স্থানীয় সচেতন মহল বলছেন, এ ধরনের অসাধু মজুদদারি শুধু আইন লঙ্ঘনই নয়, বরং সাধারণ মানুষের ন্যায্য অধিকারকে ক্ষুণ্ন করে। তাই বাজার ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অ্যাটলেটিকোকে হারালো বায়ার্ন, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষে পিএসজি

১৬ মিনিট আগে
অ্যাটলেটিকোকে হারালো বায়ার্ন, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষে পিএসজি

অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বড় জয়

১৭ মিনিট আগে
অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বড় জয়

মেহেরপুর রেজিস্ট্রি কার্যালয়ে বিএনপি নেতাদের ঝটিকা পরিদর্শন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

৬ ঘন্টা আগে
মেহেরপুর রেজিস্ট্রি কার্যালয়ে বিএনপি নেতাদের ঝটিকা পরিদর্শন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরে কসমেটিকস ও ফ্যাশন অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান ‘ওপিএ’-এর শুভ উদ্বোধন

৮ ঘন্টা আগে
মেহেরপুরে কসমেটিকস ও ফ্যাশন অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান ‘ওপিএ’-এর শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা

কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে

৯ ঘন্টা আগে
কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে

গাংনীর ধানখোলা ভূমি অফিসে তহশিলদার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

১০ ঘন্টা আগে
গাংনীর ধানখোলা ভূমি অফিসে তহশিলদার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মেহেরপুরে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

১০ ঘন্টা আগে
চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মেহেরপুরে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

রুহুল কুদ্দুসের পদায়ন

১২ ঘন্টা আগে
রুহুল কুদ্দুসের পদায়ন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।