সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
২০২৭ সাল থেকে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি লটারির মাধ্যমে, ঘোষণা শিক্ষা মন্ত্রণালয়ের
২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে আর কোনো প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমে এই স্তরের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণির জন্য কোনো ধরনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শিক্ষার্থীদের নির্বাচন করা হবে সম্পূর্ণরূপে লটারি পদ্ধতির মাধ্যমে। তবে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের অন্যান্য শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিদ্যমান প্রক্রিয়া অর্থাৎ ভর্তি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী নির্বাচন ও ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
একই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশ করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন
৮ ঘন্টা আগে
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ডিসেম্বরে, থাকছে দ্বিতীয়বার আবেদনের সুযোগ
১২ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
১ দিন আগে