লগইন
হজযাত্রী পরিবহনের অনুমোদন পেল ফ্লাইনাস
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ মে, ২০২২ | ০৬:০০ বিকাল ৩৮৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

হজযাত্রী পরিবহনের অনুমোদন পেল ফ্লাইনাস

মাসুদ রানা সৌদি আরব প্রতিনিধি।দেশ থেকে হজযাত্রী পরিবহনে নতুন ক্যারিয়ার হিসেবে অনুমোদন পেয়েছে সৌদি আরবের এয়ারলাইন্স ‘ফ্লাইনাস’। এখন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদিয়া’র পাশাপাশি ফ্লাইনাসও হজযাত্রী পরিবহন করবে। এতে ভবিষ্যতে হজের সময় বিমান ভাড়া কমবে এবং স্বস্তিতে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।গত শুক্রবার (৬ মে) এক চিঠিতে ফ্লাইনাসকে এই অনুমোদন দেয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এমন সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।হাব সূত্র জানায়, আগে বিমান ও সৌদিয়াসহ অন্যান্য এয়ারলাইন্স থার্ড ক্যারিয়ার (অন্য দেশ হয়ে সৌদি যায়, এমন এয়ারলাইন্স) হিসেবে হজযাত্রী পরিবহন করতো। ফলে হজযাত্রী পরিবহনে সঙ্কট হতো না। কিন্তু ২০১২ সাল থেকে থার্ড ক্যারিয়ার বন্ধ করে দেয় সরকার। এতে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত হজের ফ্লাইটের শেষ সময়ে এসে প্রতিবছরই হজযাত্রী পরিবহন সংকট তৈরি হয়। হজযাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয এমন পরিস্থিতিতে ২০১৩ সালে থার্ড ক্যারিয়ার চালু করতে হাবের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়। পরে হাইকোর্ট থার্ড ক্যারিয়ার চালু করার নির্দেশনা দেন। তখন হাইকোর্টের রায় কার্যকর না করে সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাইকোর্টের রায় স্থগিতের আবেদন করে। উচ্চ আদালতে আপিল বিভাগ এই বিষয়ে শুনানি হয় এবং দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ ২০১৬ সালে হজযাত্রী পরিবহনে থার্ড ক্যারিয়ার চালু করার নির্দেশনা দেন। কিন্তু তারপরও দীর্ঘ দিন থার্ড ক্যারিয়ার চালু হয়নি। পরে গত ১২ এপ্রিল থার্ড ক্যারিয়ার চালু করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর চিঠি দেয় হাব। পাশাপাশি সরকারের অন্যান্য সংস্থাকেও চিঠি দেয় তারা। এরপর গত ৬ মে অনুমোদন দেয় বেবিচক।নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত হজ চুক্তি অনুযায়ী ২০১২ সাল থেকে বিমান বাংলাদেশ ও সৌদিয়া এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন করছে। এরপর থেকেই প্রতিষ্ঠান দুটি ভাড়ার ক্ষেত্রে একচেটিয়া সুবিধা ভোগ করে আসছে। এখন সৌদি আরবে হজযাত্রী পরিবহন করবে ফ্লাইনাস। এতে ভবিষ্যতে সৌদি আরবের যাতায়াত ভাতা অনেকটাই কমবে।জানতে চাইলে হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম জাগো নিউজকে বলেন, হজযাত্রীরা এখন বিমান ও সৌদিয়া ছাড়াও বিকল্প একটি এয়ারলাইন্স ব্যবহার করে সৌদি আরবে যেতে পারবেন। এভাবে নতুন নতুন এয়ারলাইন্স যুক্ত হলে প্রতিযোগিতামূলক বাজারে কম মূল্যে টিকিট বিক্রি হবে।ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন। এর মধ্যে গত ৩১ মে হজ ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ ধরেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা।করোনাভাইরাস মহামারিতে সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে গত দু-বছর বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এআই যেন বেকারত্ব না বাড়ায়, জোর উদ্ভাবন ও কর্মসংস্থানে

৪৬ মিনিট আগে
এআই যেন বেকারত্ব না বাড়ায়, জোর উদ্ভাবন ও কর্মসংস্থানে

তারেক রহমান সম্পর্কে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

৪৬ মিনিট আগে
তারেক রহমান সম্পর্কে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত, হামলার পেছনে স্থানীয় বিএনপি নেতাদের দায়ী করার অভিযোগ

১ ঘন্টা আগে
কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত, হামলার পেছনে স্থানীয় বিএনপি নেতাদের দায়ী করার অভিযোগ

ব্রাজিলে এক ম্যাচেই ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড

১ ঘন্টা আগে
ব্রাজিলে এক ম্যাচেই ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড

আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেফতার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেফতার

আলমডাঙ্গায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডু‌বে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডু‌বে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম

জেডি ভ্যান্স

৮ ঘন্টা আগে
জেডি ভ্যান্স

নেপথ্যের প্রজ্ঞা ও তাৎপর্য

৮ ঘন্টা আগে
নেপথ্যের প্রজ্ঞা ও তাৎপর্য

সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

১৩ ঘন্টা আগে
সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

১৪ ঘন্টা আগে
সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।