লগইন
সড়ক দুর্ঘটনায় কেশবপুরের যুবক রেজুনের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ ডিসেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
সড়ক দুর্ঘটনায় কেশবপুরের যুবক রেজুনের মৃত্যু

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া সড়কের লাল ব্রীজের অদূরে মোটরসাইকেল দুর্ঘটনায় রেজুন (২৩) নামের এক যুবক মারা গেছেন। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে মোটর সাইকেলযোগে তিন বন্ধু বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।


নিহত রেজুন উপজেলার কেশবপুর গ্রামের ওমর আলীর ছেলে।


নিহতের মামা আলমডাঙ্গার কেশবপুর গ্রামের চেঙ্গিস আলী মেম্বার জানান, বৃহস্পতিবার সকালের দিকে তার ভাগনে রেজন, একই গ্রামের আইয়ুব আলীর ছেলে সৌরভের মোটর সাইকেলে গ্রামের রাজুকে নিয়ে তিনজন আলমডাঙ্গা বাজারে যান। কাজ শেষ করে তারা তিনজন একই মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লালব্রীজ পেরিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি লাটাহাম্বার সাথে ধাক্কা লেগে মোটর সাইকেলের পেছনে থাকা আব্দুল্লাহ রুজেন ছিটকে পড়ে মারাত্মক আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।


সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেন। সন্ধ্যা সাতটায় কেশবপুর গ্রামের কবরস্থানে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।


এ ঘটনার বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, লাল ব্রীজের অদূরে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক মারা যাওয়ার সংবাদ জেনে কেশবপুর গ্রামে পুলিশ পাঠানো হয়েছিল। সুরতহাল রির্পোট সংগ্রহ করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

২০ মিনিট আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

২১ মিনিট আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

১ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

২ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

২ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৪ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৪ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।