লগইন
সৌদিতে নিহত নাজমুলের মরদেহ আনতে প্রধানমন্ত্রীর সাহায্য চায় পরিবার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ ডিসেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ৩১৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
সৌদিতে নিহত নাজমুলের মরদেহ আনতে প্রধানমন্ত্রীর সাহায্য চায় পরিবার

মাসুদ রানা সৌদি আরব প্রতিনিধিঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত নাজমুল হোসেনের (২৬) মরদেহ দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। পরিবারের সদস্যরা তার মরদেহ আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন।১৪ ডিসেম্বর সৌদি আরবের হাইল শহরে সড়ক দুর্ঘটনায় মারা যান নাজমুল। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের মধু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, এক বছর আগে ধারদেনা করে নাজমুল ও বাবুল দুই ভাই সৌদি আরব পারি জমান। ছয় মাস আগে কোম্পানিতে কাজ না থাকায় কর্মহীন হয়ে পড়েন নাজমুল। পরে কোম্পানি থেকে পালিয়ে অন্যত্র কাজ শুরু করেন তিনি। গত ১৩ ডিসেম্বর কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন নাজমুল। তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর মারা যান। এখন নাজমুলের মরদেহ দেশে আনতে সাড়ে তিন লাখ টাকার মতো প্রয়োজন বলে সৌদি আরবে থাকা নাজমুলের ভাই বাবুল পরিবারকে জানান।

এদিকে কোম্পানি থেকে পালিয়ে গিয়ে অবৈধ হওয়ায় নাজমুলের দায়িত্ব নিচ্ছে না তার আগের কোম্পানি। ফলে মরদেহ দেশে আনা অনিশ্চিত হয়ে পড়েছে

এদিকে ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে মধু মিয়া অসহায় হয়ে পড়েছেন। এক দিকে সংসারের ঋণ, অন্যদিকে ছেলের মরদেহ দেশে আনা নিয়ে তিনি চিন্তিত। টাকার চিন্তায় বাবা মধু মিয়া ও মা মমতা বেগম বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন।নাজমুলের স্ত্রী চাঁদনী বেগম (১৮) জানান, দেড় বছর আগে নাজমুলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সাত মাস পর সৌদি যান নাজমুল। গত দুই মাস আগে তার একটি কন্যা সন্তান হয়েছে। অনেক টাকা ধারদেনা করে তিনি বিদেশ গিয়েছিলেন। কোম্পানিতে কাজ না থাকায় সেখান থেকে পালিয়ে বাইরে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি শেষবারের জন্য তার স্বামীর মুখ দেখার আকুতি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৪৯ মিনিট আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৫০ মিনিট আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৩ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

৩ ঘন্টা আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৬ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

৬ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৭ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।