লগইন
বাংলাদেশি জনগণের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ নভেম্বর, ২০২৬ | ০৪:০০ দুপুর ৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
বাংলাদেশি জনগণের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

বাংলাদেশের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ভারতীয় সাংবাদিক ও রিপাবলিক বাংলার সাবেক সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির জনপ্রিয় আলোচনা অনুষ্ঠান ‘ফ্যাক্টচেক’-এ অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।

হারুন উর রশীদের সঞ্চালনায় উক্ত টকশোতে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। অনুষ্ঠানটিতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় রাজনীতি, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং সামাজিক নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনাকালে আব্দুন নূর তুষারের বক্তব্যের সূত্র ধরে ময়ূখ রঞ্জন ঘোষ জানান, নিজস্ব জাতীয়তাবাদী বিশ্বাস থেকেই তিনি বিভিন্ন সময়ে নিজের অবস্থান তুলে ধরেছিলেন। তবে একই সঙ্গে বাংলাদেশের মানুষের সংবেদনশীলতার বিষয়টিকেও প্রাধান্য দেওয়া প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন তিনি।

ময়ূখ আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে বাংলাদেশের অনেকেই কথা বলা বন্ধ করে দিয়েছিলেন বলে তাঁর কাছে মনে হয়েছিল। সেই সময়ের সংবাদ বা বক্তব্যে বাংলাদেশের কোনো নাগরিক আঘাত পেয়ে থাকলে তার জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

উল্লেখ্য, বাংলাদেশের রাজনীতি ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে সংবাদ উপস্থাপন ও মন্তব্যের কারণে বিভিন্ন সময়ে কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন ময়ূখ রঞ্জন ঘোষ। তাঁর প্রচারিত তথ্যের কিছু অংশ বিভ্রান্তিকর বলেও অভিমত দিয়েছিলেন বিশ্লেষকরা। টকশোতে তাঁর এই ক্ষমা চাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

১ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

১ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

৩ ঘন্টা আগে
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

১১ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

১২ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

১২ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

১৩ ঘন্টা আগে
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৩ ঘন্টা আগে
৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।