লগইন
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন শেষ হচ্ছে আজ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ মে, ২০২২ | ০৬:০০ বিকাল ৩০১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন শেষ হচ্ছে আজ

মাসুদ রানা সৌদি আরব।সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধন আজ শনিবার (২৮ মে) শেষ হচ্ছে। শুক্রবার (২৭ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় ২০২২ সালের পবিত্র হজের নিবন্ধন শনিবার শেষ হচ্ছে। প্রাক-নিবন্ধনের ক্রমিক ২৯ হাজার ৪৬২-এর মধ্যে থাকা হজযাত্রীদের এসময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী শনিবার হজ কার্যক্রমে সম্পৃক্ত সব ব্যাংক খোলা থাকবে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১-এ পাঁচ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২-এ পাঁচ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ ধরা হয়েছে।

আগামী ৩১ মে থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ অংশে সৌদি আরবের কিছু প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। সৌদি আরব যাওয়ার ফ্লাইট শেষ হবে ৩ জুলাই।

হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এআই যেন বেকারত্ব না বাড়ায়, জোর উদ্ভাবন ও কর্মসংস্থানে

৫৮ মিনিট আগে
এআই যেন বেকারত্ব না বাড়ায়, জোর উদ্ভাবন ও কর্মসংস্থানে

তারেক রহমান সম্পর্কে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

৫৮ মিনিট আগে
তারেক রহমান সম্পর্কে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত, হামলার পেছনে স্থানীয় বিএনপি নেতাদের দায়ী করার অভিযোগ

১ ঘন্টা আগে
কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত, হামলার পেছনে স্থানীয় বিএনপি নেতাদের দায়ী করার অভিযোগ

ব্রাজিলে এক ম্যাচেই ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড

১ ঘন্টা আগে
ব্রাজিলে এক ম্যাচেই ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড

আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেফতার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেফতার

আলমডাঙ্গায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডু‌বে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডু‌বে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম

জেডি ভ্যান্স

৮ ঘন্টা আগে
জেডি ভ্যান্স

নেপথ্যের প্রজ্ঞা ও তাৎপর্য

৮ ঘন্টা আগে
নেপথ্যের প্রজ্ঞা ও তাৎপর্য

সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

১৩ ঘন্টা আগে
সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

১৪ ঘন্টা আগে
সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।