লগইন
শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংহতি সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ অক্টোবর, ২০২৪ | ০৬:০০ বিকাল ৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংহতি সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংহতি সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর আলমডাঙ্গা ছাত্রকল্যাণ ফাউন্ডেশন সংহতি সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

আলমডাঙ্গা কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদে মাগরিবের নামাজ পর সংহতি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংহতি সমাবেশে বক্তরা বলেন, শহীদ আবরার ফাহাদ ছিলেন একটি প্রতিবাদী চেতনার নাম। দেশসেরা ক্যাম্পাসে পড়েও তিনি ছিলেন ধর্মপালনে প্রত্যয়ী একজন মানুষ। তাই তাকে ৫ বছর আগে ছাত্রলীগ পাশবিক কায়দায় নির্যাতন করে হত্যা করে। কিন্তু তাকে হত্যা করে বাংলাদেশি মুসলিম প্রতিবাদী সত্তাকে তারা বিনষ্ট করতে পারেনি। তিনি ভারতীয় বৈষম্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু করেছিলেন, ৫ বছর পর চব্বিশের বিপ্লবে এসে সেটি পূর্ণতা পেয়েছে। তার চেতনায় উদ্বুদ্ধ হয়েই লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসেছে। রক্তাক্ত জুলাইয়ে আবালবৃদ্ধবনিতা হাজার হাজার মানুষ তাদের জীবন উৎসর্গ করে নতজানু, তাঁবেদার আওয়ামী সরকারকে টেনেহিঁচড়ে গদি থেকে নামিয়েছে। স্বৈরাচার হাসিনা মসনদ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাই শহীদ আবরার ফাহাদকে বলা যায়, জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপনকারী।


২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্মম নির্যাতনে শহীদ হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আবরার। কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের পাশে আবরার ফাহাদের বাড়ি। বাবা বরকত উল্লাহ ও মা রোকেয়া খাতুন। একমাত্র ছোট ভাই আবরার ফাইয়াজ বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সংহতি সমাবেশ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের আক্তারুজ্জামান, রবিউল ইসলাম, নাজমুস সালেহীন, আরাফাত, মীর শান্ত, রাব্বি, রাতুল, সাব্বির, রুহুল, শামীম প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৪০ মিনিট আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৪০ মিনিট আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

১ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

১ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৩ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৩ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।