লগইন
মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ হারালেন স্নাতক পড়ুয়া যুবক সাগর
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ ডিসেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ হারালেন স্নাতক পড়ুয়া যুবক সাগর

বেপরোয়া গতিতে মোটসাইকেল চালানোর দায় শোধ করতে হল যুবককে জীবন দিয়ে। হাই স্প্রীডে মোটর সাইকেল চালানোর সময় সড়কের সড়কের পাশের বটগাছের সাথে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী যুবক সাগরের (২১) মৃত্যু হয়েছে। তার অপর দুই সহযাত্রী মোটরসাইকেল চালক নাইম জোহান ও সাজিদ হাসানকে (১৬) গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


১১ ডিসেম্বর রাত ৯ টার দিকে হাটবোয়ালিয়া এলাকা থেকে ৩ বন্ধু এক মোটরসাইকেলে আলমডাঙ্গা শহরে ফেরার পথে কুমারী ভেটেরিনারী সাইনবোর্ডের নিকট দুর্ঘটনা ঘটে।


নিহত নাহিদ হাসান সাগর স্নাতকের ছাত্র ও আলমডাঙ্গা গোবিন্দপুরের মৃত মুনতাজ আলীর ছেলে।


অপরদিকে, নাইম জোহান কলেজের পিছনের পাড়ার হাজী মন্টু আহমেদ ও সাজিদ হাসান কলেজপাড়ার ওয়াজেদ আলী কচির ছেলে। তারা দুজন এ বছর সদ্য এইচ এসসি পাশ করেছে।


প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, রাত ৯ টার দিকে হাটবোয়ালিয়া এলাকা থেকে তিন বন্ধু এক মোটরসাইকেলে আলমডাঙ্গা শহরের দিকে ফিরছিলেন। পথের ভেতর কুমারী ভিটি আই মোড়ে পৌঁছলে মোটরসাইকেল চালক নাইম হাই দ্রæত গতির গাড়ির ¯িøপ করে গাছের সাথে ধাক্কা লাগে। এতে সাগর মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। সড়কের পাশের বটগাছের সাথে তার মাথা ঠুকে রক্তাক্ত জখম হন। চালকসহ অপর যুবকও রক্তাক্ত জখম হন। তাদেরকে দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স হারদীতে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসান সাগরকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত নাইম জোহান ও সাজিদ হাসানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।


আলমডাঙ্গা থানার পরির্দশক একরাম হোসাইন বলেন, তিন বন্ধু মিলে আলমডাঙ্গা হারদী এলাকা থেে ফেরার পথিমধ্য কুমারি ভেটেরিনারী এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বটগাছে ধাক্কা মারে। স্থানীয়রা আতহ তিন জনকে উদ্ধার করে প্রথমে হারদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সাগর নামে একটি ছেলেকে মৃত বলে ঘোষনা করে। আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


গোবিন্দপুর গ্রামের মৃত মুন্তাজের দুই সন্তানের ভেতর একমাত্র ছেলে সাগর ছিলেন ছোট। সাগরের বোনের বিয়ে হয়ে গেছে। রাতেই লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। একমাত্র ও সোমত্ত ছেলের আকস্মিক মৃত্যুর সংবাদে মা শোকে পাগলপ্রায়। নিকট আত্মীয়র বুকফাটা আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে। রাতেই লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। একমাত্র ও সোমত্ত ছেলের আকস্মিক মৃত্যুর সংবাদে মা শোকে পাগলপ্রায়। নিকট আত্মীয়র বুকফাটা আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে বাড়ির সামনে মিলল ককটেলসদৃশ বস্তু ও কাফনের কাপড়, নেপথ্যে হুমকির চিরকুট

১০ মিনিট আগে
মেহেরপুরে বাড়ির সামনে মিলল ককটেলসদৃশ বস্তু ও কাফনের কাপড়, নেপথ্যে হুমকির চিরকুট

ডেমোক্র্যাটদের অভাবনীয় জয় এবং ট্রাম্পের জন্য নতুন চ্যালেঞ্জ

১১ মিনিট আগে
ডেমোক্র্যাটদের অভাবনীয় জয় এবং ট্রাম্পের জন্য নতুন চ্যালেঞ্জ

নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

২ ঘন্টা আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

২ ঘন্টা আগে
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৫ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৫ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।