সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭
চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী এবং সাজাপ্রাপ্তসহ মোট সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ইয়াবাসহ ধরা পড়া এক মাদক কারবারিকে আদালতের সামারি ট্রায়ালের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় থানা-পুলিশ এক বিশেষ অভিযান চালায়। এ সময় উপজেলার হেমায়েতপুর মাঝেরপাড়ার দাউদ শেখের ছেলে আকরাম শেখকে (৩৮) ৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
একই অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি দামুড়হুদা সদরের দশমীপাড়ার আব্দুল লতিফের ছেলে মনিরুল ইসলামকে (৪০) গ্রেফতার করা হয়।
এছাড়া সিআর পরোয়ানাভুক্ত গ্রেফতার হওয়া অন্য ৫ আসামি হলেন—উপজেলার সুবুলপুর গ্রামের সিরাজুল ইসলাম (৩৫), পীরপুর কোল্লা গ্রামের শাহীন আলম (২১), পীরপুর কুল্লার তেলা (২৬), কালিয়া বকরি গ্রামের আরিফুল ইসলাম এবং মজলিশপুর গ্রামের সেন্টু (৫৫)।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে বলে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের অপরাধ ও মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত
১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা
১৩ ঘন্টা আগে