লগইন
বিড়াল বাঁচাতে গিয়ে আলমডাঙ্গা- হাটবোয়ালিয়া সড়কের যাদবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নাজমুল হুদা নিহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ জানুয়ারী, ২০২৬ | ০৬:০০ বিকাল ৪৮৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
বিড়াল বাঁচাতে গিয়ে আলমডাঙ্গা- হাটবোয়ালিয়া সড়কের যাদবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নাজমুল হুদা নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের যাদবপুর ব্রিজ এলাকায় বিড়াল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল হুদা (৩০) নামে এক মালয়েশিয়া প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ০৬জানুয়া‌রি মঙ্গলবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।


নিহত নাজমুল হুদা আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত আয়নাল হকের ছোট ছেলে। তিনি দীর্ঘ দিন মালয়েশিয়ায় ছিলেন । তিন বছর আগে টেলিফোনে একই গ্রামের মৃত রশিদ মন্ডলের ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌস মিলির সাথে বিয়ে হয়।

বিয়ের তিন মাস পর নাজমুল দেশে এসে স্ত্রী মিলিকে নিয়ে মালয়েশিয়ায় যায়। গত বছরের জানুয়ারি মাসে নাজমুল - মিলি দেশে চলে আসেন। দুই মাস আগে গত অক্টোবরে তাদের ঘর আলো করে এক ফুটফুটে কন্যার জন্ম হয়েছে। নাজমুল হারদী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।এলাকায় তিনি পরোপকারী ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।


প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমুল হুদা মটরসাইকেলের একটি পার্টস কেনার উদ্দেশ্য মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে আলমডাঙ্গা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চরযাদবপুর খালব্রিজ নামক স্থানে পৌঁছালে হঠাৎ একটি বিড়াল দৌড়ে রাস্তার মাঝখানে চলে আসে। বিড়ালটিকে বাঁচাতে নাজমুল দ্রুত মোটরসাইকেলের ব্রেক চাপলে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।


দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদী হাসপাতাল) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


নাজমুলের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা জানান, নাজমুলের মাত্র দুই মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। বাবার আদর পাওয়ার আগেই শিশুটি পিতৃহারা হওয়ায় পরিবার ও প্রতিবেশীদের মাঝে কান্নার রোল পড়ে গেছে।


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল মাথাভাঙ্গাকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এটি নিছক একটি দুর্ঘটনা। তাই পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে যায়।

হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প আইসি এসআই মিজান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়।


গতকাল মঙ্গলবার আসর নামাজের পর হাজারো মুসল্লির উপস্থিতিতে জানাজা শেষে কেশবপুর কবরস্থানে মরহুম নাজমুল হুদার দাফন সম্পন্ন করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

২ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

২ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৩ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৪ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৫ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৫ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৭ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৭ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।