লগইন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাউকি ইউনিয়ন শাখার উদ্যোগে কোরআন বিতরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ মার্চ, ২০২৫ | ০৬:০০ বিকাল ২৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাউকি ইউনিয়ন শাখার উদ্যোগে কোরআন বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাউকি ইউনিয়ন শাখার উদ্যোগে কোরআন নাযিলের মাসে কোরআন বিতরণ ও ফরিদপুর গ্রামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ বৃহস্পতিবার বিকেল আল আমিন সোসাইটি হাফিজিয়া মাদ্রাসার হলরুমে সর্ব সাধারনের মাঝে মহাগ্রন্থ আল কোরআন বিতরণ ও ফরিদপুর ঈদগা ময়দানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ডাউকি ইউনিয়ন জামায়াতের আমীর সজিবুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল।

এসময় তিনি বলেন, কুরআন মানব সমাজের জন্য এক আলোকবর্তিকা। কুরআনের কাছে আসলে যেমন মানুষের মর্যাদা বাড়ে, তেমনি কোন সমাজ রাষ্ট্র, সমাজ, দেশ যদি কুরআন গ্রহন করে তাহলে, সে সমাজ, রাষ্ট্র ও দেশের মর্যাদাও বেড়ে যাবে ইন্শাল্লাহ। তাই নিজের ও সমাজের মর্যাদা বাড়াতে হলে অবশ্যই কুরআন জানা ও মানার কোন বিকল্প নেই।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি ডাঃ আব্দুস সালাম, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন ও কর্মপরিষদ সদস্যবৃন্দ। যাহারা কোরআন বিতরণে সহযোগিতা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ।


বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলার ফরিদপুরে গ্রামে কৃষক, শ্রমিক ও পেশাজীবিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বেলগাছি ইউনিয়নের সহ-সভাপতি মাওলানা শহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে বলেন রমজান মাস থেকে আমাদেরকে কুরআনের শিক্ষা নিয়ে বাকী ১১ টি মাস ভালোভাবে চালাতে হবে। আমরা এখনও সেই শিক্ষা দিতে পারেনি যুবকদেরকে যাদের দ্বারা সমাজে প্রতিটা মানুষ নিরাপদ থাকবে। ভালো ইট থেকে যেমন ভালো দালান নির্মাণ করা যায় ঠিক তেমনি কুরআনের সংস্পর্শে আসলে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব।


বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলশডাঙ্গা পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা অফিস সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন সভাপতি আমান উদ্দিন, ও সাবেক ইউনিয়ন সভাপতি জহুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণের ইউনিয়ন সেক্রেটারি হাসান কবির, ফরিদপুর ১ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম মনি, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আহসান হাবীব, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি সুজন মিয়া। সঞ্চলনা করেন ২ নং ওয়ার্ড সেক্রেটারি রুহুল আমীন।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

১ ঘন্টা আগে
চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

১ ঘন্টা আগে
সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

২ ঘন্টা আগে
ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

৪ ঘন্টা আগে
সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

৪ ঘন্টা আগে
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

৫ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

৬ ঘন্টা আগে
১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

আটক ২

৬ ঘন্টা আগে
আটক ২

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।