লগইন
পরিবারের আপত্তির কারণে জুলাই আন্দোলনে নিহত মাসুদ রানার মরদেহ উত্তোলন সম্ভব হয়নি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ নভেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪০৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
পরিবারের আপত্তির কারণে জুলাই আন্দোলনে নিহত মাসুদ রানার মরদেহ উত্তোলন সম্ভব হয়নি


চুয়াডাঙ্গায় পরিবারের আপত্তির কারণে কবর থেকে জুলাই আন্দোলনে নিহত মাসুদ রানার মরদেহ উত্তোলন সম্ভব হয়নি। আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের কথা থাকলেও তা সম্ভব হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা দুপুরে ঘটনাস্থল থেকে ফিরে যান ঢাকার উদ্দেশ্যে। সোমবার দুপুরে আদালতের নির্দেশে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের একটি কবরস্থান থেকে এ মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়েছিল।

জানা যায়, জুলাই আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ৪ই আগস্ট মিরপুর-১০ গোল চত্তরে গুলিবিদ্ধ হন মাসুদ রানা। পরে দিন ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পরে নিজ গ্রাম কয়রাডাঙ্গায় দাফন কার্য সম্পন্ন করা হয়। মাসুদ রানা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে মাসুদ রানার মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য ঢাকা থেকে আসে মামলার তদন্তকারী কর্মকর্তা। কিন্তু পরিবারের আপত্তির কারণে মরদেহ কবর থেকে তোলা সম্ভব হয়নি।
সমাধিতে লাশ উত্তোলনের জন্য গেলে পরিবারের সদস্যরা এতে আপত্তি জানায়। তারা জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নাঈমের নিকট একটি আপত্তিনামা জমা দেন। এতে করে মাসুদ রানা লাশ উত্তোলন স্থগিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নাঈম, আলমডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, মামলা তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ ও জেলা পুলিশের একটি টিম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

১ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

১ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

২ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

২ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৩ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৪ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৪ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৬ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৬ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।