লগইন
ঝিনাইদহে ঘরে ঘরে সর্দি জ্বর, করোনা আর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বাড়ছেই!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ জুলাই, ২০২১ | ০৬:০০ বিকাল ৯১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে ঘরে ঘরে সর্দি জ্বর, করোনা আর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বাড়ছেই!


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর উপজেলার একতারপুর গ্রামের ছনু বিশ্বাস করোনা উপসর্গ মারা যান গত ২৮ জুন। পাঁচদিন পর ৩ জুলাই একই উপসর্গ নিয়ে মারা যান তার ভাইয়ের স্ত্রী আনোয়ারা বেগম এবং মেয়ে রাবেয়া খাতুন। ঘটনার ৪ জুলাই মারা যান ছনুর আরেক ভাই আব্দার হোসেন। ৬ দিনের ব্যাবধানে একই পরিবারের চারজন এ ভাবে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়লেও তারা চিকিৎসকের দারস্থ কিংবা করোনা পরীক্ষা করায়নি।

ঘটনা এখানেই থেমে থাকেনি। ফতেপুর ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে একই ভাবে ১০/১২ জনের মৃত্যু হয়েছে, যাদের কোন পরীক্ষা করা সম্ভব হয়নি। ভারতের সীমান্তবর্তী মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরজুল ইসলাম সিরাজ এসব তথ্য জানিয়ে বললেন, মারা যাওয়া ওই চারজনেরই সর্দি-জ্বরের মত উপসর্গ ছিল। চেয়ারম্যানের ভাষ্যমতে, মহেশপুরের গ্রামগুলোতে ঘরে ঘরে মানুষ জ্বরে ভুগছেন।

বাড়িতে বসেই সাধারণ জ্বরের চিকিৎসা নিচ্ছেন তারা। শুধু শ্বাসকষ্টের মত সমস্যা হলে চিকিৎসকের কাছে যাচ্ছেন। স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম জানান, তাদের এলাকার অনেক মানুষই গত দুই মাসে ভারত থেকে ফিরেছেন। তাদের অনেকের পরীক্ষায় কোভিড ধরাও পড়ে। এরপর থেকে গ্রামগুলোতে জ্বরের প্রকোপ শুরু হয়। মহেশপুরের মতো গোটা জেলায় ঘরে ঘরে দেখা দিয়েছে জ্বর-সর্দি। পরিবারে একজন জ্বরে আক্রান্ত হলে অন্য সদস্যরাও হচ্ছেন দ্রতই। সদ্য জ্বর থেকে সেরে ওঠা এমন একজন ব্যাপারীপাড়ার সাহারুল বারী।

তিনি জানিয়েছেন, এবারের জ্বর অন্যবারের তুলনায় ভিন্ন। অন্যান্য সময়ে জ্বরের সঙ্গে সর্দি-কাশি থাকলেও শরীরে ব্যথা ছিল না। এবার অনেকেই শরীরে ব্যথা অনুভব করছেন। একবার শুরু হলে সপ্তাহ পেরিয়েও ছাড়ছে না জ্বর। মুখে স্বাদ ও নাকে গন্ধ থাকছে না। জ্বর চলে গেলেও শরীর দুর্বল হয়ে থাকছে। এদিকে এই জ্বরে পরিবারের শিশুরাও আক্রান্ত হচ্ছে। অনেকের তাপমাত্রা কমলেও শ্বাসে সমস্যা দেখা দিচ্ছে। তবে তাদের খুব কমই করোনার পরীক্ষা করাচ্ছেন। ফলে জেলায় কতজন করোনা রোগী আর কতজন মৌসুমি জ্বরে আক্রান্ত তা নিশ্চিত বলতে পারছে না ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগ। তবে যে জ্বরই হোক না কেন, শুরুতে রোগীকে আইসোলেশনে চলে যাওয়ার পরামর্শ দিচ্ছেন ঝিনাইদহের করোনা ইউনিটের চিকিৎসক ডাঃ জাকির হোসেন।

তিনি জানান, করোনা সংক্রামনের যে দাবানল শুরু হয়েছে তা থেকে রক্ষার একমাত্র উপায় মাস্ক পরা ও ঘরে থাকা। এদিকে ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত চারজন মারা গেছেন। এসময় উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো দুই জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বৃহস্পতিবার এসব তথ্য জানান।

বৃহস্পতিবার ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হারুন অর রশিদ জানান, করোনাভাইরাস আক্রান্তদের বেশিরভাগই এখন গ্রামের মানুষ। তিনি বলেন, জ্বর-সর্দি নিয়ে মানুষ বাড়িতেই থাকছে। যখন শ্বাসকষ্ট হচ্ছে-তখনই হাসপাতালে ছুটে আসছেন। শেষ সময়ে আসায় অনেককেই আমরা বাঁচাতে পারছি না।

ক’দিন আগে নিজের মুমুর্ষ স্ত্রীকে নিয়ে গভীর রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে গিয়েছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মাহমুদ হাসান টিপু। ওই রাতের অভিজ্ঞতা বর্ননা করতে গিয়ে তিনি জানান, আমার দেখা মাত্র কয়েক ঘন্টার মধ্যে প্রায় ২০টি মাইক্রোবাসে করে করোনা উপসর্গ নিয়ে রোগীরা গ্রাম থেকে হাসপাতালে ছুটে আসলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

৭৪৬ জনের প্রাণহানি ও ৪৬ হাজার আহত, টিআইবির প্রতিবেদন

১০ মিনিট আগে
৭৪৬ জনের প্রাণহানি ও ৪৬ হাজার আহত, টিআইবির প্রতিবেদন

‘ভোট চুরি’র প্রতিবাদে মাঠে নামছে কংগ্রেস ও বিরোধী জোট

১০ মিনিট আগে
‘ভোট চুরি’র প্রতিবাদে মাঠে নামছে কংগ্রেস ও বিরোধী জোট

ঢাকায় শুরু হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’

১ ঘন্টা আগে
ঢাকায় শুরু হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’

আফগান নারীশিক্ষা নিয়ে জাকির নায়েকের মন্তব্যে আন্তর্জাতিক বিতর্ক

১ ঘন্টা আগে
আফগান নারীশিক্ষা নিয়ে জাকির নায়েকের মন্তব্যে আন্তর্জাতিক বিতর্ক

ভারতের আধিপত্য, শেষ দুই ম্যাচে কিউইদের দাপুটে জয়

২ ঘন্টা আগে
ভারতের আধিপত্য, শেষ দুই ম্যাচে কিউইদের দাপুটে জয়

ফরিদপুরে ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত

২ ঘন্টা আগে
ফরিদপুরে ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত

নেতানিয়াহুর পতন ঘটাতে গাদি আইজেনকোটকে সাহসী ভূমিকার আহ্বান ফিলিস্তিনি এমপি টিবির

৩ ঘন্টা আগে
নেতানিয়াহুর পতন ঘটাতে গাদি আইজেনকোটকে সাহসী ভূমিকার আহ্বান ফিলিস্তিনি এমপি টিবির

আলফাডাঙ্গায় মায়ের ওপর অভিমানে কলেজছাত্রের আত্মহত্যা

৩ ঘন্টা আগে
আলফাডাঙ্গায় মায়ের ওপর অভিমানে কলেজছাত্রের আত্মহত্যা

৫০ শতাংশ কর্মীকে 'ওয়ার্ক ফ্রম হোম', জারি হলো কড়া বিধি

৪ ঘন্টা আগে
৫০ শতাংশ কর্মীকে 'ওয়ার্ক ফ্রম হোম', জারি হলো কড়া বিধি

আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

৪ ঘন্টা আগে
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।