লগইন
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ নভেম্বর, ২০২৬ | ০৭:০০ বিকাল ২১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘আফগানিস্তান প্রিমিয়ার লিগ’ (এপিএল)। মোট পাঁচটি দল নিয়ে আগামী ২৭ ডিসেম্বর থেকে টুর্নামেন্টটির পর্দা উঠবে। আসরকে কেন্দ্র করে ৩ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের ড্রাফট।

ড্রাফট অনুষ্ঠানের আগে শীর্ষ দুই ক্যাটাগরি—প্লাটিনাম ও ডায়মন্ডের বিদেশি ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ। এই তালিকায় বাংলাদেশের মোট ১০ জন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন, যার মধ্যে রয়েছেন অভিজ্ঞ সাকিব আল হাসানও।

প্লাটিনাম ক্যাটাগরিতে রাখা হয়েছে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারকে। তাঁরা হলেন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। এ ক্যাটাগরিতে আন্তর্জাতিক অন্য তারকাদের মধ্যে রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, মঈন আলী, রাসি ভ্যান ডার ডাসেন, রভম্যান পাওয়েল, অ্যালেক্স হেলস, জেসন রয় ও জেমস ভিন্স।

অপরদিকে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব আল হাসানের সঙ্গে রয়েছেন তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও লিটন দাস। আন্তর্জাতিক তারকাদের মধ্যে এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন ডেভিড মালান, জেইডেন সিলস, সিকান্দার রাজা, রাইলি রুশো ও রিস টপলি।

ইতোমধ্যেই টুর্নামেন্টের পাঁচটি দলের নাম ও অধিনায়ক চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। দলগুলো হলো একসেল ইউনাইটেড কাবুল, কান্দাহার ওয়ারিয়র্স, টিম নানগাহার, টিম বালখ এবং টিম পাকতিয়া। ফ্র্যাঞ্চাইজিগুলোর অধিনায়কের দায়িত্বে থাকবেন যথাক্রমে রশিদ খান, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

১ ঘন্টা আগে
চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

১ ঘন্টা আগে
সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

২ ঘন্টা আগে
ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

৪ ঘন্টা আগে
সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

৪ ঘন্টা আগে
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

৫ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

৬ ঘন্টা আগে
১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

আটক ২

৬ ঘন্টা আগে
আটক ২

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।