সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ফরিদপুরে ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত
ফরিদপুরে এক ছাত্রীর সঙ্গে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষক নজরুল ইসলামের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১ নভেম্বর) সকালের দিকে ২০ সেকেন্ডের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে শিক্ষক নজরুল ইসলামকে তাঁর নিজ পরিচালিত একটি কোচিং সেন্টারের ভেতরে ওই ছাত্রীর সঙ্গে অনৈতিক ও আপত্তিকর অবস্থায় দেখা গেছে। এ ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দাসহ ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনাটিকে কেন্দ্র করে বিদ্যালয়ের সুনাম ও সার্বিক শিক্ষার পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাঁদের বক্তব্য, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির প্রতি স্থানীয় মানুষের দীর্ঘদিনের আস্থা রয়েছে। কিন্তু এ ধরনের ঘটনা প্রতিষ্ঠানের মান ও ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন করছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন জানান, নজরুল ইসলাম স্কুলে খণ্ডকালীন সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার বিষয়টি নজরে আসার পরপরই তাঁকে বরখাস্ত করা হয়েছে।
প্রধান শিক্ষক আরও উল্লেখ করেন, ঘটনাটি বিদ্যালয় প্রাঙ্গণে ঘটেনি, এটি ঘটেছে শিক্ষকের ব্যক্তিগত কোচিং সেন্টারে। তবে একজন শিক্ষকের এমন নৈতিক অবক্ষয়জনিত কর্মকাণ্ড প্রতিষ্ঠানের নীতির পরিপন্থী হওয়ায় তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় মায়ের ওপর অভিমানে কলেজছাত্রের আত্মহত্যা
২ ঘন্টা আগে
রাজধানীর ছয়টি রুটে পুরোনো বাস দিয়ে কোম্পানিভিত্তিক সেবা শুরু রোববার থেকে
২১ ঘন্টা আগে
আইসিসিবির ‘সুপার সেল কার বাজারে’ উপচে পড়া ভিড়, ক্রেতাদের আকর্ষণ করছে নানা অফার
১ দিন আগে