লগইন
কুয়েতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আলমডাঙ্গার বিনোদপুরের যুবককে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ১৯২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

প্রবাস জীবন
কুয়েতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আলমডাঙ্গার বিনোদপুরের যুবককে


কুয়েতে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যার পর ৮ তলা বিল্ডিঙয়ের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে আলমডাঙ্গার বিনোদপুর গ্রামের যুবকের লাশ। এ ঘটনায় বাদেমাজু, ডম্বলপুর, মুন্সিগঞ্জ ও ঢাকার ৫ কুয়েত প্রবাসি যুবককে আটক করে রেখেছে পুলিশ।


একাধিক প্রবাসিসূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বিনোদপুর গ্রামের মিঠু আলীর ছেলে মামুন আলী (২২) গত ৪ বছর আগে কুয়েতে যান। তিনি কুয়েতের ফরনিয়া অঞ্চলে অন্যান্যের সাথে ৮তলা বিল্ডিং-এ (ব্যারাকে) অবস্থান করে গাড়ি চালাতেন। গত ১৪ ফেব্রæয়ারি সকালে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ৮ তলা বিল্ডিং-র ছাদ থেকে নীচে ছুড়ে ফেলে দেওয়া হয়।


এ ঘটনায় ওই বিল্ডিং-এ অবস্থানরত সাড়ে ৩ শ বাংলাদেশি ও ইন্ডিয়ানকে কুয়েত পুলিশ আটক করে। পরে তাদের মধ্যে ৫ জন বাদে সকলের ফিঙ্গারিং সংগ্রহ করে ছেড়ে দিয়েছে। পুলিশের হাতে আটক আছেন ডম্বলপুর গ্রামের মোহাম্মদ নূর, বাদেমাজু গ্রামের আলীসহ মুন্সিগঞ্জ ও ঢাকার আরও ৩ জন যুবক। বাদেমাজুর আলীর পরিবার অবশ্য দাবি করেছে আলীকে কুয়েত পুলিশ স্বাক্ষর নেওয়ার জন্য থানায় নিয়ে যায়। পরে তাকে স্বাক্ষর শেষে তাকে ছেড়ে দিয়েছে।


এদিকে, এ নৃশংস হত্যাকান্ডের কারণ সম্পর্কে প্রবাসিরা কেউ স্পষ্ট করে কোন কারণ বলতে পারেন নি। বেশ কয়েকদিন আগে মামুনের খোঁজ না পাওয়ায় নুরের বাড়িতে খোঁজ নিতে যায় মামুনের মা। সেখানে গেলে নুর মামুনের মায়ের সাথে খারাপ ব্যবহার করে। পরে মামুনের মোবাইলও কেড়ে নেয় নুর বলে দাবি করেছে মামুনের পরিবার।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

৩ ঘন্টা আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

৩ ঘন্টা আগে
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

৩ ঘন্টা আগে
মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

আলমডাঙ্গায় প্রবাসী ব‌্যবসায়ী মেয়র প্রার্থী হা‌সিবুল হক লিপুর উদ্যো‌গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রবাসী ব‌্যবসায়ী মেয়র প্রার্থী হা‌সিবুল হক লিপুর উদ্যো‌গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

হারিয়ে যাচ্ছে কি পারস্পরিক সামাজিক সম্প্রীতি?

৪ ঘন্টা আগে
হারিয়ে যাচ্ছে কি পারস্পরিক সামাজিক সম্প্রীতি?

ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

৯ ঘন্টা আগে
ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

দেখে নিন ২৩ অক্টোবরের সরাসরি সম্প্রচার সূচি

৯ ঘন্টা আগে
দেখে নিন ২৩ অক্টোবরের সরাসরি সম্প্রচার সূচি

সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

১১ ঘন্টা আগে
সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

মহান আল্লাহর দরবারে ইবাদত কবুলের অপরিহার্য ৪টি শর্ত

১১ ঘন্টা আগে
মহান আল্লাহর দরবারে ইবাদত কবুলের অপরিহার্য ৪টি শর্ত

রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

১৬ ঘন্টা আগে
রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।