লগইন
ককটেল ফাটিয়ে বিকাশ এজেন্টের ২ লাখ টাকা ছিনতাই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ জানুয়ারী, ২০২৬ | ০৬:০০ বিকাল ৫২১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা
ককটেল ফাটিয়ে বিকাশ এজেন্টের ২ লাখ টাকা ছিনতাই

মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামে এক বিকাশ এজেন্টের দোকানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুই লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেরোঘরিয়া গ্রামের মোবাইল টাওয়ারের পাশের একটি দোকানে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের হামলায় আহত দোকান মালিক ও বিকাশ এজেন্ট নাহিদ হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নাহিদ ওই গ্রামের বেগা শেখের ছেলে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও পুলিশ জানায়, রাতে ‘এন এইচ টেলিকম অ্যান্ড কম্পিউটার জোন’ নামের দোকানটি বন্ধ করে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন নাহিদ হাসান। এ সময় তিনটি মোটরসাইকেলে আসা একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। তারা দোকানে থাকা নগদ দুই লাখ টাকা ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। নাহিদ বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে যাওয়ার সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে মাঠের দিকে পালিয়ে যায় তারা।

আহত ব্যবসায়ী নাহিদ হাসান বলেন, ‘টাকা ও মোবাইল ব্যাগে নিয়ে মোটরসাইকেলে ঝুলিয়ে রেখে দোকান বন্ধ করছিলাম। হঠাৎ তারা এসে আমাকে মারধর শুরু করে এবং ব্যাগটি নিয়ে নেয়। আমি চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।’ এতে নগদ টাকাসহ প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

খবর পেয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি হুমায়ুন কবির বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

২ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

২ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৩ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৪ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৫ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৫ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৭ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৭ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।