লগইন
ওমরাহ পালনে সৌদিতে নতুন নির্দেশনা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ জানুয়ারী, ২০২২ | ০৬:০০ বিকাল ২৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
ওমরাহ পালনে সৌদিতে নতুন নির্দেশনা

পবিত্র ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। কর্তৃপক্ষ বলছে, একাধিক বার ওমরাহ পালনের ক্ষেত্রে কমপক্ষে ১০ দিনের ব্যবধান থাকতে হবে। সম্প্রতি জারি করা এ নির্দেশনা বিদেশি মুসলমানদের ক্ষেত্রেও প্রযোজ্য। দেশটিতে গত কয়েকদিনে সংক্রমণ আবারও বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশ থেকে ওমরাহ পালন করতে আসা মুসল্লিরা দেশটিতে ৩০ দিন থাকার অনুমতি পাবেন। এক্ষেত্রে তাদের কিছু শর্তও পূরণ করতে হবে।

অন্য দেশ থেকে সৌদি আরবে হজ করতে আসা মুসল্লিদের বয়স ১২ বা তার বেশি হতে হবে। নতুন নির্দেশনা অনুযায়ী, একবার পবিত্র ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ পালন করা যাবে। এছাড়া স্বাস্থ্য অ্যাপ তাওয়াক্কলনায় টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদির ওকাজ পত্রিকা বলছে, বিদেশি মুসলমানরা ৩০ দিনের অবস্থানের মধ্যে সর্বোচ্চ তিনবার ওমরাহ পালন করতে পারবে

এর আগে ২০২০ সালের অক্টোবরে প্রায় সাত মাস পর পুনরায় ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি আরব। করোনা মহামারির কারণে দীর্ঘদিন ওমরাহ পালন বন্ধ রাখা হয়।

গত মাসে ঘরে এবং বাইরে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলার বিধিনিষেধ পুনরায় জারি করে সৌদি আরব। সংক্রমণ বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত, হামলার পেছনে স্থানীয় বিএনপি নেতাদের দায়ী করার অভিযোগ

৩৪ মিনিট আগে
কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত, হামলার পেছনে স্থানীয় বিএনপি নেতাদের দায়ী করার অভিযোগ

ব্রাজিলে এক ম্যাচেই ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড

৩৪ মিনিট আগে
ব্রাজিলে এক ম্যাচেই ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড

আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেফতার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেফতার

আলমডাঙ্গায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডু‌বে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডু‌বে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম

জেডি ভ্যান্স

৭ ঘন্টা আগে
জেডি ভ্যান্স

নেপথ্যের প্রজ্ঞা ও তাৎপর্য

৭ ঘন্টা আগে
নেপথ্যের প্রজ্ঞা ও তাৎপর্য

সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

১২ ঘন্টা আগে
সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

১৩ ঘন্টা আগে
সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

১৬ ঘন্টা আগে
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।