লগইন
আলমডাঙ্গা শহরের ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে চুরি আতঙ্ক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ সেপ্টেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা শহরের ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে চুরি আতঙ্ক

আলমডাঙ্গা শহরের ব্যবসায়ীদের মধ্যে চুরি আতঙ্ক বিরাজ করছে। শহরের বিভিন্ন মোড়ের দোকানের টিনের চাল, বেড়া কেটে নগদ টাকা, অন্যান্য মালামাল চুরি করছে সুযোগ সন্ধানী চোর চক্র। থানা পুলিশের চোখে পড়ার মত তৎপরতা না থাকায় এসব চুরির ঘটনা ঘটছে বলে মনে করছেন ভুক্তভোগীরা। ৮ সেপ্টেম্বর রবিবার রাতেও শহরের হাজী মোড়ের ডিম বাজার নামক প্রতিষ্ঠানের টিনের বেড়া কেটে নগদ টাকাসহ অন্যান্য মালামাল চুরি করে চোরচক্র। সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি ঘটনাস্থল পরিদর্শন করে।


জানাগেছে, শহরের হাজী মোড়ে মরহুম হাজী আকরাম হোসেনের ছেলে মাহমুদুল কাউনাইন ডিম বাজার নামক প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। গত বরিবার ছিল আলমডাঙ্গার সপ্তাহিক বাজার। সারা দিন বেচাকেনা করে রাতে ডিমের আড়ৎ বন্ধ করে তিনি বাড়িতে যান। সকালে এসে আড়ৎ খুলে দেখতে পান তার ক্যাশ ড্রয়ারের তালা ভাঙ্গা। আড়তের পিছনের টিন কাটা। আড়তের ড্রয়ারে থাকা প্রায় ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরচক্র। বাজারের অন্যান্য পাহারাদারদের নিকট জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন, রাতে আসাননগর গ্রামের চিহ্নিত আরাফাত চোর তার দুই সঙ্গীকে নিয়ে বাজারে ঘুরাফেরা করছিল।


আড়ৎ মালিক জানান, আড়তের ম্যানেজারসহ কয়েকজন গিয়ে আরাফাতকে জিজ্ঞাসা করতেই সে টাকা চুরির কথা স্বীকার করে। সে আরও জানায় তার সাথে দত্তনগরের তামিমসহ আরেকজন চোর ছিল। সে চুরির মালামাল আলমডাঙ্গা রেলস্টেশন ও মুন্সিগঞ্জ বাজারে বিক্রয় করে। ইতোপূর্বে আরাফাত আলমডাঙ্গা শহরের বিভিন্ন দোকানে ও বাসা বাড়িতে চুরি করেছে। সে একাধিকবার পুলিশের হাতে আটকও হয়েছে। তার বিরুদ্ধে অসংখ্য চুরির অভিযোগ রয়েছে। গতকাল স্থানীয়রা আরাফাতকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। দুপুরে চুরির বিষয়টি জানার পর সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৩১ মিনিট আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৩১ মিনিট আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

১ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

১ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৩ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৩ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।