লগইন
আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের  পিঠা উৎসব অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ০৬:০০ বিকাল ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের পিঠা উৎসব অনুষ্ঠিত

আলমডাঙ্গার ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। এ উৎসবে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিনত হয়। রবিবার (৪ ফেব্রুয়ারি) আলমডাঙ্গা শহীদ মিনার চত্বেরে সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এ পিঠা উৎসব।

প্রতিদিন সকালে ব্রাইট মডেল স্কুলে শিক্ষার্থীরা স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে শ্রেণিকক্ষে আসলে গতকাক ছিল ভিন্ন চিত্র। শিক্ষার্থীদের কাঁধে কোনো স্কুল ব্যাগ নেই, নেই কোনো বই, খাতা ও কলম। তারা তাদের তৈরিকৃত নানা রকমের পিঠা নিয়ে সকলেই নানান সাজে অভিভাবকসহ বিদ্যালয়ে এসেছে পিঠা উৎসবে। গ্রাম-বাংলার ঐতিহ্যকে স্মরণ করতেই ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মিলে এ উৎসবের আয়োজন করেছেন। পিঠা উৎসবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ পিঠা উৎসবে অংশগ্রহণ করেছে। তারা নানা রকমের পিঠা দিয়ে স্টল সাজিয়েছে।

স্টল ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের আঙিনায় ১২টি স্টল সাজানো হয়েছে নানা রকমের পিঠা দিয়ে। নকশি, চিতই, রস পিঠা, ডিম চিতই, দোল পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, পাকান, আন্দশা, কাটা পিঠা, ছিট পিঠা, গোকুল, ইলিশ পিঠা, চুটকি, মুঠি, জামদানি, হাড়ি পিঠা, চাপড়ি, পাতা পিঠা, ঝুড়ি পিঠাসহ নানা স্বাদের পিঠা।

দশম শ্রেণির শিক্ষার্থী আয়েশা আফরিদা দিশা জানায়, ‘বাহারি রকমের এতো পিঠা একসঙ্গে কখনো দেখা হয়নি। আজ ক্লাস নেই। শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পিঠা খাচ্ছি, বিক্রি করছি। এতে আমাদের খুব আনন্দ হচ্ছে।

ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক জাকারিয়া হিরো বলেন, ‘পিঠা-পুলি আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ। শহর কেন্দ্রীয় জীবন জীবিকার কারণে এই দেশজ উৎসব কমে গেছে। পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বাঙালির নানা রকমের পিঠার সঙ্গে পরিচিত হতে পারে।

পিঠা উৎসব উদ্বোধন করে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, আলমডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি প্রভাষক আনোয়ারুজ্জামান, ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক জাকারিয়া হিরো। এসময় ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক গোলাম মোত্তাকিম রাজু, সহকারি প্রধান শিক্ষক ফখরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

১ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

১ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

২ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

২ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৪ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৪ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

সংসদীয় কমিটিতে প্রশ্ন

৫ ঘন্টা আগে
সংসদীয় কমিটিতে প্রশ্ন

দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

৫ ঘন্টা আগে
দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

অভিমানী

৬ ঘন্টা আগে
অভিমানী

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

৬ ঘন্টা আগে
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।