লগইন
আলমডাঙ্গা পৌরসভায়  দুস্থ ও অসহায় নারী পুরুষের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ মার্চ, ২০২৫ | ০৬:০০ বিকাল ১৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা পৌরসভায় দুস্থ ও অসহায় নারী পুরুষের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে নিম্ন আয়ের ৪ হাজার ৬২১ জন দুস্থ ও অসহায় নারী পুরুষের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ শুরু হয়েছে। ২৩ মার্চ রবিবার সকালে আলমডাঙ্গা পৌরসভা চত্বরে এ ভিজিএফ কার্ডের চাল বিতরণ উদ্বোধন করা হয়। পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের নির্দেশে চাল বিতরণ উদ্বোধন করেন আলমডাঙ্গা পৌর সচিব ও নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।


বিতরণকৃত এসব ভিজিএফ কাডের্র মধ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬শ ২১ টি ভিজিএফ কার্ডের বিপরীতে ৪৬ হাজার ২শ ১০ কেজি চাউল বিতরণ করা হচ্ছে। আগামী ২৪ ও ২৫ তারিখে এ চাউল বিতরণ করা হবে। প্রতিদিন ৩টি করে ওয়ার্ডের দুস্থ ও অসহায় নারী পুরুষের মাঝে এ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যে এ চাউল বিতরণ কার্যক্রম চলছে। ভিজিএফ কার্ডধারী প্রত্যেক নারী পুরুষকে জনপ্রতি ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।


চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন খান, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, প্রধান সহকারি খাইরুল ইসলাম নাসিম, কনজারভেন্সি সুপারভাইজার মামুন আক্তার, স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, লাইসেন্স পরিদর্শক আনিুসুর রহমান, পৌরসভা কর্মচারী মুস্তাক আহমেদ, হাফিজুর রহমান, মনিরুজ্জামান, সুজা উদ্দিন, শাহাবুল হক, মীর মোস্তফাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

১ ঘন্টা আগে
চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

১ ঘন্টা আগে
সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

২ ঘন্টা আগে
ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

৪ ঘন্টা আগে
সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

৪ ঘন্টা আগে
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

৫ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

৬ ঘন্টা আগে
১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

আটক ২

৬ ঘন্টা আগে
আটক ২

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।