লগইন
আলমডাঙ্গা পারকুলার মাদক ব্যবসায়ী রফিকুলকে মাদকসহ পুলিশে দিল এলাকাবসি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ জানুয়ারী, ২০২৬ | ০৬:০০ বিকাল ৪৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা পারকুলার মাদক ব্যবসায়ী রফিকুলকে মাদকসহ পুলিশে দিল এলাকাবসি

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা আবাসন প্রকল্প এলাকায় মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামকে ইয়াবা ও ট্যাপেনটাডলসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা ও ৩৯ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ৬ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পারকুলা এলাকার আস্তাপাড়া মহল্লায়।


আটক রফিকুল ইসলাম (৩৩) কালিদাসপুর ইউনিয়নের পারকুলা আবাসনের বাসিন্দা মৃত আকবার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা আবাসন প্রকল্পটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা ও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এক থানা পুলিশের উপস্থিতি টের পেলে মাদক ব্যবসায়ীরা পাশের উপজেলার এলাকায় পালিয়ে যায়। এ কারণে একাধিকবার অভিযান চালিয়েও পুরোপুরি মাদক ব্যবসা বন্ধ করা সম্ভব হয়নি।


অভিযোগ রয়েছে, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা, ট্যাপেনটাডলসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিল। তার সঙ্গে আরও কয়েকজন সহযোগী রয়েছে বলেও স্থানীয়রা জানান।


মঙ্গলবার রাতে রফিকুল ইসলাম তার কয়েকজন সহযোগীকে নিয়ে পারকুলা আবাসনের আস্তাপাড়ায় একজনকে মারার জন্য যায়। সেখানে উপস্থিত হলে স্থানীয়দের প্রতিরোধের মুখে তার সহযোগীরা পালিয়ে গেলেও এলাকাবাসী রফিকুল ইসলামকে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা ও ৩৯ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


খবর পেয়ে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল মতিন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রফিকুল ইসলামকে উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতার করে আলমডাঙ্গা থানায় নিয়ে যান। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈল বলেন, আলমডাঙ্গা পৌর এলাকা ও উপজেলার কোথাও মাদকের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান আরও জোরদার করা হবে। মাদক নির্মূলে আলমডাঙ্গা থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

২ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

২ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৩ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৪ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৫ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৫ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৭ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৭ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।